মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবেক ছাত্রদল নেতা জোসেফের মায়ের ইন্তেকাল: ১৩নং ওয়ার্ড বিএনপির সম্পাদক হীরা সরদারের গভীর শোক সিদ্ধিরগঞ্জে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৪ মামলায় ৪ লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে তিতাসের অভিযান: অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে তবে অধরাই মূল অপরাধীরা নারায়ণগঞ্জ বিএনপির প্রতিবাদ সমাবেশে হীরা সরদারের নেতৃত্বে ১৩নং ওয়ার্ডের শোডাউন জাকির খানের ৫৪তম জন্মদিন: দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে ইসমাইল হোসেন কাউছারের অভিনন্দন দেশবিরোধী অপচেষ্টার প্রতিবাদ সমাবেশ: ১৮নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের নিয়ে আরিফের শোডাউন মহানগর বিএনপি নেতা জাকির খানের ৫৪তম জন্মদিনে হাজী সুমন মাহমুদের শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা মহানগর বিএনপির সমাবেশে রায়হান উদ্দিন জিল্লুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের প্রজন্মের বিশাল শোডাউন অসুস্থ যুবদল নেতা অলির হার্ট সার্জারীর ব্যয়বহন করলেন এমপি পুত্র সজিব ও সোনারগাঁও বিল্ডার্স নারায়ণগঞ্জে মহানগর বিএনপির সমাবেশে আলীরটেক থেকে আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীদের যোগদান

না’গঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার বিশাল শোডাউন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ 🪪

পরিকল্পিত নাশকতা ও সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে বিশাল শোডাউন করেছে মহানগর হকার্স দল। সংগঠনটির প্রভাবশালী নেতা মো. আবু আল বেলাল খান বিল্লাল ও মো. মুসা মিয়ার নেতৃত্বে কয়েক শ নেতাকর্মীর সমন্বয়ে একটি সুসংগঠিত মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন তারা।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কেন্দ্রীয় শহীদ প্রাঙ্গণে (শহীদ মিনার) মহানগর বিএনপির এই বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

এদিকে মহানগর বিএনপির এই সমাবেশকে সফল ও প্রাণবন্ত করে তুলতে দুপুর থেকেই হকার্স দলের নেতাকর্মীরা নগরীর কালীবাজার এলাকায় জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে মো. আবু আল বেলাল খান বিল্লাল ও মো. মুসা মিয়ার নেতৃত্বে একটি সুবিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার সহকারে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।

মিছিলটি সভাস্থলে পৌঁছালে নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে গোটা এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। এ সময় মঞ্চে থাকা প্রধান অতিথিসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ করতালি দিয়ে মিছিলটিকে উষ্ণ অভ্যর্থনা জানান।

মিছিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জিহাদুর রহমান ফৌজ, ইমন হোসেন, আনোয়ার হোসেন, শওকত হোসেন, জসিম, সাদেক, আক্তার, জুয়েল, মনির, রাব্বি, কিরণ, নূরউদ্দিন, সায়মনসহ হকার্স দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102