শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ 🪪

জ্বালানি তেলের অযৌক্তিক ও গণবিরোধী মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং ঢাকা-নারায়ণগঞ্জ রুটে অন্যায়ভাবে বাড়ানো বাস ভাড়া অবিলম্বে বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণসংহতি আন্দোলন, নারায়ণগঞ্জ।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের প্রাণকেন্দ্রে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা বলেন, সাধারণ মানুষের মতামত ও বাস্তব অবস্থাকে সম্পূর্ণ উপেক্ষা করে সরকার একতরফাভাবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করেছে, যা চরম গণবিরোধী। তেলের দাম বৃদ্ধির প্রত্যক্ষ প্রভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, পরিবহন খরচ ও কৃষি উৎপাদন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। সাধারণ খেটে খাওয়া মানুষের পক্ষে এই অতিরিক্ত ব্যয়ভার বহন করা কোনোভাবেই সম্ভব নয়। তাই যেকোনো মূল্যে অবিলম্বে তেলের বর্ধিত মূল্য কমিয়ে জনজীবনের ওপর থেকে অতিরিক্ত ব্যয়ের বোঝা লাঘব করতে হবে।

নেতৃবৃন্দ ঢাকা-নারায়ণগঞ্জ রুটের গণপরিবহন পরিস্থিতি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করে বলেন, জ্বালানি তেলের দোহাই দিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে অন্যায় ও অযৌক্তিকভাবে বাস ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এতে করে প্রতিদিন যাতায়াতকারী হাজার হাজার কর্মজীবী মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অবিলম্বে বর্ধিত এ ভাড়া প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ন্যায্য দাবি অনুযায়ী এই রুটে হাফপাস (অর্ধেক ভাড়া) দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের জোর দাবি জানান তারা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ মানুষের পকেট কেটে সুবিধাভোগী গোষ্ঠীকে লাভবান করার এই নীতি জনগণ মেনে নেবে না। অতি দ্রুত জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং বাস ভাড়া পুনর্নির্ধারণ করা না হলে জনগণকে সাথে নিয়ে রাজপথে আরও কঠোর গণআন্দোলন গড়ে তোলা হবে।

বিক্ষোভ সমাবেশে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102