মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের নতুন পথচলা: চেয়ারম্যান হিসেবে মাশুকুল ইসলাম রাজীবের যোগদান  আহত জুলাই যোদ্ধা হৃদয়ের শারীরিক খোঁজ নিলেন ছাত্রদল নেতা মেহেদী হাসান মিরাজ আইফি বিউটি এম্পোরিয়ামের এক দশক পূর্ণ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে দুলাল হোসেনের শুভেচ্ছা বন্দরে জশনে জুলুসের প্রস্তুতি: আগামী ২৩ আগস্ট ৯ রবিউল আউয়ালে নেতৃত্ব দেবেন সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী কালিবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জে এস টাওয়ার পরিদর্শনে মহানগরী জামায়াত নেতৃবৃন্দ সাইবার বুলিংএর শিকার খোদ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সুযোগ‍্য নাজির কামরুল ইসলাম শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের অভিভাবকের ভূমিকা নিতে হবে: এনডিএ চেয়ারম্যান রাজীব  সোনারগাঁয়ে সরকারি লিজের জমি বিক্রির মহোৎসব: অভিযুক্ত দুই প্রভাবশালী আত্মগোপনে বন্দর গার্লস স্কুল এন্ড কলেজে মতবিনিময় সভা

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের নতুন পথচলা: চেয়ারম্যান হিসেবে মাশুকুল ইসলাম রাজীবের যোগদান 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৫২ 🪪

নারায়ণগঞ্জের পরিকল্পিত নগরায়ন ও আধুনিকায়নের লক্ষে গঠিত ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ’ (এনডিএ) এক নতুন অধ্যায়ে পদার্পণ করল। মঙ্গলবার (১৮ আগস্ট) আনুষ্ঠানিকভাবে সংস্থাটির প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। এর আগে, গত ১২ জুন ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে তিন বছরের জন্য এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়।

নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে ক্লীনম্যান হিসেবে পরিচিত মাসুকুল ইসলাম রাজীবের এই নতুন যাত্রাকে ঘিরে জেলার সচেতন নাগরিক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। একইসঙ্গে নবগঠিত এই প্রতিষ্ঠানের কাছে প্রত্যাশার ঝুলিও বেশ দীর্ঘ।

শিল্পনগরী নারায়ণগঞ্জের ক্রমবর্ধমান নগরায়নকে শৃঙ্খলায় আনতে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে একটি বাসযোগ্য শহর গড়ে তোলার লক্ষ্যেই এনডিএ প্রতিষ্ঠা করা হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) আদলে এটি পরিচালিত হবে। মাসুকুল ইসলাম রাজীব প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় এই প্রতিষ্ঠানের বুনিয়াদ গড়ার বড় দায়িত্ব এখন তার কাঁধে।

নারায়ণগঞ্জের সুধীসমাজ মনে করছেন, স্থানীয় সমস্যা সম্পর্কে রাজীবের গভীর জ্ঞান এবং তরুণ নেতৃত্বের উদ্যম এনডিএ-কে একটি গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করবে। এখন দেখার বিষয়, সীমাবদ্ধতা জয় করে তিনি কীভাবে একটি আধুনিক ও বাসযোগ্য নারায়ণগঞ্জ উপহার দেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102