উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ এবং নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। এছাড়া মহানগরী জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির বিপরীত পাশে অবস্থিত জে এস টাওয়ারের আগুনে পুড়ে যাওয়া দোকানপাট ঘুরে দেখেন। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে সরাসরি কথা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিবরণ শোনেন এবং ব্যবসায়ীদের এ কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।