মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের নতুন পথচলা: চেয়ারম্যান হিসেবে মাশুকুল ইসলাম রাজীবের যোগদান  আহত জুলাই যোদ্ধা হৃদয়ের শারীরিক খোঁজ নিলেন ছাত্রদল নেতা মেহেদী হাসান মিরাজ আইফি বিউটি এম্পোরিয়ামের এক দশক পূর্ণ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে দুলাল হোসেনের শুভেচ্ছা বন্দরে জশনে জুলুসের প্রস্তুতি: আগামী ২৩ আগস্ট ৯ রবিউল আউয়ালে নেতৃত্ব দেবেন সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী কালিবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জে এস টাওয়ার পরিদর্শনে মহানগরী জামায়াত নেতৃবৃন্দ সাইবার বুলিংএর শিকার খোদ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সুযোগ‍্য নাজির কামরুল ইসলাম শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের অভিভাবকের ভূমিকা নিতে হবে: এনডিএ চেয়ারম্যান রাজীব  সোনারগাঁয়ে সরকারি লিজের জমি বিক্রির মহোৎসব: অভিযুক্ত দুই প্রভাবশালী আত্মগোপনে বন্দর গার্লস স্কুল এন্ড কলেজে মতবিনিময় সভা

শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের অভিভাবকের ভূমিকা নিতে হবে: এনডিএ চেয়ারম্যান রাজীব 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৮৭ 🪪

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষেের চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা মাশুকুল ইসলাম রাজীব বলেছেন, “অবকাঠামোগত উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া, যা পদ্ধতিগতভাবেই হবে। কিন্তু বর্তমানে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নৈতিক অবক্ষয় রোধ করা। পরিকল্পিতভাবে আমাদের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার যে চেষ্টা চালানো হয়েছিল, তা থেকে বেরিয়ে এসে আগামী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার মূল দায়িত্ব শিক্ষকদের পালন করতে হবে।”

সোমবার (১৭ আগস্ট) সিদ্ধিরগঞ্জের আদমজীনগর মার্চেন্ট ওয়ার্কারস্ (এমডব্লিউ) কলেজে ৬ তলা বিশিষ্ট নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে তিনি শিক্ষকদের হারানো গৌরব ও অধিকার ফিরিয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “বিগত ১৬-১৭ বছরের ফ্যাসিবাদী শাসনামলে শিক্ষকরা শিক্ষার্থীদের সঠিক পথে আনার জন্য শাসন করার অধিকার হারিয়েছিলেন। এক ধরনের নিরাপত্তাহীনতা ও আতঙ্ক তাদের গ্রাস করেছিল। আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই, সন্তানদের ভুলত্রুটির জন্য তাদের শাসন করার পূর্ণ অধিকার আপনাদের রয়েছে। শাসনের ক্ষেত্রে কোনো আপস করা হবে না, যাতে কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকারে হারিয়ে না যায়।”

নিজের ছাত্র রাজনীতির উদাহরণ টেনে তিনি বলেন, “আমি যখন সরকারি তোলারাম কলেজের ভিপি ছিলাম, তখনো শিক্ষকদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করত। আমরা ক্ষমতায় এসে শিক্ষকদের সেই হারানো মর্যাদা ফিরিয়ে দিয়েছিলাম। আমরা চাই এমডব্লিউ কলেজের শিক্ষকরাও নির্ভয়ে তাদের দায়িত্ব পালন করুন এবং এই প্রতিষ্ঠানকে নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত করুন।”

কলেজের অধ্যক্ষের দাবির প্রেক্ষিতে তিনি জানান, কলেজের জন্য বাস, মাইক্রোবাস এবং অনার্স-মাস্টার্স কোর্স চালু করার দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। স্থানীয় সংসদ সদস্যের সাথে সমন্বয় করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। এছাড়া বর্তমান সরকারের বিভিন্ন শিক্ষার্থীবান্ধব কর্মসূচি যেমন—স্কুল পর্যায়ে টিফিনের ব্যবস্থা এবং খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগের কথা তিনি তুলে ধরেন।

চেয়ারম্যান আরও বলেন, পারিবারিক বন্ধন দৃঢ় করা এবং বড়দের শ্রদ্ধা করার মানসিকতা শিক্ষার্থীদের মধ্যে ফিরিয়ে আনতে হবে। খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত হবে এবং তারা মাদকের ছোবল থেকে রক্ষা পাবে।

অনুষ্ঠানে কলেজের ৪ হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে ভবিষ্যতে বড় ধরনের একটি সমাবেশ আয়োজনের জন্য অধ্যক্ষকে অনুরোধ জানান তিনি, যাতে সরকারের উন্নয়ন দর্শন ও আগামী দিনের বাংলাদেশের লক্ষ্য শিক্ষার্থীদের সামনে সরাসরি তুলে ধরা যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৩ আসানের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, সিটি করপোরেশন এর প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ কলেজের অধ্যক্ষ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102