রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে জালকুড়ি আহলে সুন্নাত-ওয়াল জামাতের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুসাপুর ইউনিয়ন যুবসমাজের আয়োজনে আনন্দঘন নৌ ভ্রমণ খালেদা জিয়ার ত্যাগের ঋণ এ দেশের মানুষ শোধ করতে পারবে না: এমপি মান্নান নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা: ভারতের সৌরভ চৌবে অপরাজিত চ্যাম্পিয়ন অর্থনীতির কঠিন সময়ের পূর্বাভাস স্পষ্ট, সতর্ক না হলে মূল্য দিতে হবে ব্যবসায়ীদের:নাজমুল আনছারী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী: ডা. মজিবুর রহমানের বিনম্র শ্রদ্ধা নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা শুরু সন্ত্রাসীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে, নৈরাজ্য ঠেকাতে পাড়ায় পাড়ায় পাহারা দিন’: এড. টিপু বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের শ্রদ্ধা মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন 

সিদ্ধিরগঞ্জে জালকুড়ি আহলে সুন্নাত-ওয়াল জামাতের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২৭ 🪪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে ‘জালকুড়ি আহলে সুন্নাত-ওয়াল জামাত’-এর উদ্যোগে পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ-নাত ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট ) জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজ সংলগ্ন এস এম কামাল হোসেন অডিটোরিয়ামে দিনব্যাপী এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জালকুড়ি আহলে সুন্নাত-ওয়াল জামাতের সভাপতি আলহাজ্ব শাকির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মাশুকুল ইসলাম রাজিব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব বায়েজিদ আহমেদ, মুজাফফর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জনাব এস.এম নুরুল আমীন, সংগঠনের সাবেক সভাপতি জনাব রেজাউল করিম কুদরত ফকির, জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ মোশারফ হোসেন এবং পূর্ব জালকুড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মোশারফ হোসেন।

অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব নেকবর আলী, সহ-সভাপতি জনাব বাবুল প্রধান, উপদেষ্টা জনাব জুয়েল প্রধান, সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন, সহ-সভাপতি জনাব মোবারক হোসেন, সহ-সভাপতি জনাব আক্কাস আলী এবং উপদেষ্টা জনাব হাকিম নুরুল ইসলাম।

অনুষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ-নাত এবং সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। একই সাথে সংগঠনের নবগঠিত কমিটির সদস্যদের সকলের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান বলেন, “শিশুদের মধ্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিস্তারে এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত প্রশংসনীয়। আহলে সুন্নাত-ওয়াল জামাত জালকুড়ি শাখার এই উদ্যোগ সমাজ গঠনে ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব শাকির আহম্মেদ তার সমাপনী বক্তব্যে উপস্থিত অতিথিবৃন্দ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের নেতৃবৃন্দ এবং এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102