রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে জালকুড়ি আহলে সুন্নাত-ওয়াল জামাতের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুসাপুর ইউনিয়ন যুবসমাজের আয়োজনে আনন্দঘন নৌ ভ্রমণ খালেদা জিয়ার ত্যাগের ঋণ এ দেশের মানুষ শোধ করতে পারবে না: এমপি মান্নান নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা: ভারতের সৌরভ চৌবে অপরাজিত চ্যাম্পিয়ন অর্থনীতির কঠিন সময়ের পূর্বাভাস স্পষ্ট, সতর্ক না হলে মূল্য দিতে হবে ব্যবসায়ীদের:নাজমুল আনছারী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী: ডা. মজিবুর রহমানের বিনম্র শ্রদ্ধা নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা শুরু সন্ত্রাসীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে, নৈরাজ্য ঠেকাতে পাড়ায় পাড়ায় পাহারা দিন’: এড. টিপু বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের শ্রদ্ধা মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন 

নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা: ভারতের সৌরভ চৌবে অপরাজিত চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৪৭ 🪪
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নারায়ণগঞ্জে ‘খালেদা জিয়া গোল্ডকাপ দাবা প্রতিযোগিতা’ আয়োজনের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।
শনিবার (১৫ আগস্ট) নারায়ণগঞ্জ চেস একাডেমি আয়োজিত ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। তিনি জানান, আগামী দুই মাসের মধ্যেই এই প্রতিযোগিতা আয়োজন করা হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক যুগ্মসম্পাদক মোরসালিন আহমেদ। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ চেস একাডেমির সভাপতি মেহেদী হাসান মিশু। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক সহসভাপতি মো. জাহাঙ্গীর ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিদে আরবিটার মোহাম্মদ শামীম।

এর আগে নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত দুই দিনব্যাপী নারায়ণগঞ্জ চেস একাডেমি ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।

প্রতিযোগিতায় ভারতের অ্যামেচার ফিদেমাস্টার সৌরভ চৌবে পূর্ণ ৫ পয়েন্ট অর্জন করে অপরাজিত চ্যাম্পিয়ন হন। ৩.৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকার রানারআপ হয়েছেন।

একই পয়েন্ট নিয়ে ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী তৃতীয় এবং মুহতাদী তাজওয়ার নাশিদ চতুর্থ স্থান লাভ করেন।

পাঁচ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে এ প্রতিযোগিতায় ভারত, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশের মোট ২০ জন খেলোয়াড় অংশ নেন। বিজয়ীদের অর্থ পুরস্কার দেওয়া হয়।

উল্লেখ্য দুইদিনব্যাপী এ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার সফল আয়োজন এবং ভবিষ্যতে ‘খালেদা জিয়া গোল্ডকাপ দাবা প্রতিযোগিতা’ আয়োজনের ঘোষণাকে ঘিরে নারায়ণগঞ্জের দাবা অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102