শুক্রবার (১৪ আগস্ট) এনায়েতনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ‘কর্মী শিক্ষা শিবির’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনায়েতনগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ আবদুল মোমিন আরও বলেন, সমাজকে অন্যায় ও অবক্ষয় থেকে রক্ষা করতে হলে ইসলামী শিক্ষার প্রচার ও প্রসার জরুরি। তিনি কর্মীদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলে একটি আদর্শ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফতুল্লা পশ্চিম থানা জামায়াতের আমির মাওলানা নুরুল হক, থানা অর্থ সম্পাদক নাসির উদ্দিন খোকন এবং থানা তরবিয়ত সম্পাদক মাওলানা আবু হানিফসহ স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।
শিক্ষা শিবির অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতের বিপুল সংখ্যক কর্মী অংশ নেন।