বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল এখন ছাত্রলীগের রূপ ধারণ করেছে’: নারায়ণগঞ্জে গণসমাবেশে মাওলানা আব্দুল হালিম জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: এলডিপির আলোচনা সভায় কামাল প্রধান  দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা  ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে সকল বীর শহীদদের প্রতি এড. আসমা হেলেন বিথী’র গভীর শ্রদ্ধা নিবেদন  ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি টিটু ঢালি’র গভীর শ্রদ্ধা ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস: বীর শহীদদের প্রতি মহানগর বিএনপি নেতা শিপলুর বিনম্র শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শ্রদ্ধা

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: এলডিপির আলোচনা সভায় কামাল প্রধান 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩৩ 🪪
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক দল বাংলাদেশ লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ এলডিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা এলডিপির আহ্বায়ক কামাল প্রধান।
সভায় সভাপতিত্ব করেন জেলা এলডিপির সদস্য সচিব মোক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা এলডিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর খান, এলডিপির কেন্দ্রীয় সদস্য ডা. মনির চৌধুরী এবং নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের যুগ্ম সম্পাদক মো. মাসুম মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে কামাল প্রধান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পেরিয়ে গেলেও যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র-জনতা আন্দোলনে অংশ নিয়েছিল, তার বাস্তব প্রতিফলন এখনো দেখা যায়নি।”
তিনি অভিযোগ করেন, বিএনপির কিছু দায়িত্বশীল নেতার বিরুদ্ধে আওয়ামী লীগের দোসর, বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি, ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত ও অন্যান্য মামলার পলাতক আসামিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে এসেছে। এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
কামাল প্রধান বলেন, শরিক দলের নেতাকর্মীদের কেবল জাতীয় নির্বাচন এলেই মূল্যায়ন করা হয়, অন্য সময় তাদের যথাযথ গুরুত্ব দেওয়া হয় না। তিনি আরও অভিযোগ করেন, একটি চক্র ভুয়া ফেসবুক আইডি ও ই-মেইল ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং ব্যক্তিগত বিষয়কে রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা করছে।
নিজের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, অতীতে রাজনৈতিক কারণে তিনি একাধিক মামলার শিকার হন। এর মধ্যে কয়েকটি মামলায় তিনি নিম্ন আদালত থেকে খালাস পেয়েছেন এবং বাকি দুটি মামলা উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। যাচাই-বাছাই ছাড়া তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, যারা ভুয়া পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করছে, তাদের বিষয়ে জোটের শীর্ষ পর্যায়ে আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়া গেছে।
বক্তব্যের শেষে কামাল প্রধান বিএনপি ও এর শরিক দলগুলোর মধ্যে ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানিয়ে বলেন, অপরাধীদের আশ্রয় না দিয়ে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। এতে বিএনপি নেতৃত্বাধীন জোট আরও শক্তিশালী হবে।
আলোচনা সভায় জেলা ও মহানগর এলডিপির নেতাকর্মীসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102