সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা ১২০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে পুনর্নির্মিত হচ্ছে ১১ তলা বিশিষ্ট ‘শহীদ জিয়া হল’: নাসিক প্রশাসক  বিএনপি নেতা হাজী শহিদুল্লাহর সঙ্গে কুতুবপুর মাদরাসা সংরক্ষণ ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করালো নাসিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত   মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কুতুবপুরে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার

আত্মপ্রকাশের পর থেকে শ্রমিক অধিকার রক্ষায় আরও বিস্তৃত হচ্ছে ‘বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক অধিকার ফেডারেশন’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ২১৫ 🪪

দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশের পর থেকেই দেশব্যাপী নিজেদের কার্যক্রম ও সাংগঠনিক কর্মসূচি জোরদার করছে ‘বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক অধিকার ফেডারেশন’। দেশের প্রতিটি জেলা ও শিল্পাঞ্চলে শ্রমিকদের কণ্ঠস্বর হিসেবে সংগঠনটি দ্রুত জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা লাভ করছে।

সংগঠনটির কেন্দ্রীয় কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করতে বিশিষ্ট ব্যক্তিত্ব নাজমুল আনছারীকে কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এবং প্রথিতযশা শ্রমিকবান্ধব নেতা আব্দুর রব রবিনকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। তাদের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটি সারাদেশে গার্মেন্টস শ্রমিকদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায়, বাংলাদেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ জেলাকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে একটি শক্তিশালী কমিটি ঘোষণা করেছে ফেডারেশন। নবগঠিত এই কমিটিতে মোহাম্মদ তোফাজ্জল হোসেনকে সভাপতি এবং শরীফুল ইসলাম শরীফকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এই নতুন নেতৃত্ব নারায়ণগঞ্জের হাজার হাজার গার্মেন্টস শ্রমিকের দাবি আদায়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

সংগঠনটির সম্প্রসারণ ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রব রবিন বলেন, “বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক অধিকার ফেডারেশন কোনো নির্দিষ্ট অঞ্চলের জন্য নয়, বরং সারাদেশের বঞ্চিত শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করছে। মালিক ও শ্রমিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল হিসেবে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সেখানে মোহাম্মদ তোফাজ্জল হোসেন ও শরীফুল ইসলাম শরীফের মতো নিবেদিতপ্রাণ নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, এই নতুন কমিটি নারায়ণগঞ্জের শ্রমিকদের পাশে থেকে তাদের আইনি ও সামাজিক অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর থাকবে।”

সংগঠনটির এই ক্রমবর্ধমান তৎপরতায় সাধারণ শ্রমিকদের মাঝে আশার সঞ্চার হয়েছে। সারাদেশের বিভিন্ন জেলায় শাখা গঠনের মাধ্যমে আগামীতে সংগঠনটি আরও বড় কর্মসূচি হাতে নেবে বলে কেন্দ্রীয় সূত্রে জানানো হয়েছে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102