“বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা ও ছাতা বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) বারদী ইউনিয়নের ঐতিহ্যবাহী গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ে ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় এই মহৎ উদ্যোগের আয়োজন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু।
গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজিব। তিনি নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে একটি করে ফলজ গাছের চারা এবং একটি করে ছাতা তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী আজগর, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, বারদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর মেম্বার, সহ-সভাপতি ডা. রফিক ও করিম মেম্বার, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক নাছির মেম্বার ও হালিম মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রোবেল হোসাইন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াছিন নোবেল, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন এবং ওলামা দলের সভাপতি মাওলানা ওমর ফারুকসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছ লাগানোর এই সংস্কৃতি গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বসবাসযোগ্য সবুজ বাংলাদেশ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।