বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ পরিদর্শন করলেন জেলা প্রশাসক: সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনের নির্দেশ শহীদ আদিলের ২য় শাহাদাত বার্ষিকীতে  নারায়ণগঞ্জ ও ঢাকা ছাত্রশিবিরের যৌথভাবে  আলোচনা ও দোয়া মাহফিল ‘সবুজ বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা ও ছাতা বিতরণ নারায়ণগঞ্জে  ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন: মহানগরী আমীরের তীব্র নিন্দা ও প্রতিবাদ  নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ, ডিপিডিসিতে স্মারকলিপি সংবাদ যদি বস্তুনিষ্ঠ হয়, তবেই তা সবার জন্য মঙ্গল বয়ে আনে: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন ফতুল্লায় পুলিশের বড় সাফল্য: ১৫১০ পিস ইয়াবাসহ ‘হোটেল মাসুদ’সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রাকিবের খোজঁ নিলেন জামায়াত আমীর আব্দুল জব্বার পরিচ্ছন্ন ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসকের সভাপতিত্বে সমন্বয় সভা এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবকে নারায়ণগঞ্জ চেম্বারের ফুলেল শুভেচ্ছা

নারায়ণগঞ্জে  ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন: মহানগরী আমীরের তীব্র নিন্দা ও প্রতিবাদ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৪১ 🪪
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকার পতনের আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত দেশের প্রথম ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ গত ২১ জুলাই মঙ্গলবার ভোররাত ৩ টার দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে যা অত্যান্ত দুঃখ জনক। নারায়ণগঞ্জের হাজীগঞ্জে অবস্থিত এই স্মৃতিস্তম্ভটিতে অগ্নিকান্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার ।
​এক বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হব।
​বিবৃতিতে মাওলানা আবদুল জব্বার বলেন​ “যারা দেশের জন্য, ফ্যাসিবাদের বিরুদ্ধে বুক পেতে দিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের স্মৃতি বিজড়িত স্তম্ভে আগুন দেওয়া একটি জঘন্য ও ধৃষ্টতাপূর্ণ কাজ। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে সিসিটিভি ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে এই ঘটনার সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।”
​মহানগরী আমীর আরও বলেন, শহীদদের স্মৃতি ধরে রাখতে এবং এই ধরণের দেশবিরোধী ও উসকানিমূলক নাশকতা রুখতে অবিলম্বে দেশব্যাপী একটি ‘মনিটরিং সেল’ গঠন করা অত্যন্ত জরুরি। তিনি সারা দেশের সকল জুলাই স্মৃতিস্তম্ভের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
​ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের জন্য জামায়াতের পক্ষ থেকে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102