সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসবিরোধী মামলার আসামি আলেক গ্রেফতার যুবদল নেতা হুমায়ুন কবিরের পিতার ইন্তেকাল: নবীগঞ্জ বাগে জান্নাতে দাফন সম্পন্ন বন্দরে ৪শ’ পরিবারকে পানিবন্দী জীবন থেকে  মুক্তি চেয়ে মুসল্লীদের দাবি সমাবেশ ​পরিচালনা কমিটির খেয়ালিপনায় নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসায় লাখ টাকার চুরি, থানায় অভিযোগ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দেওভোগ মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগ: দায়িত্ব নিলেন মাওলানা শফিউদ্দিন সোনারগাঁওয়ে কোটি টাকার মোবাইল চুরির রহস্য উদঘাটন: আন্তঃজেলা চক্রের ৯ সদস্য গ্রেফতার মসজিদ ও স্কুল কমিটিগুলো রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহবান জানালো জহিরুল ইসলাম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা রেজা রিপন এনসিপির জুলাই গণঅভ্যুত্থান কর্মসূচি বাস্তবায়ন উপকমিটিতে সদস্য হলেন যুবশক্তির আহ্বায়ক পদপ্রার্থী জাহিদুল হক বাঁধন দেশ ও জাতির কল্যাণে নৈতিক ও আদর্শিক মানুষ গড়ার বিকল্প নেই: আবদুল জব্বার 

বন্দরে ৪শ’ পরিবারকে পানিবন্দী জীবন থেকে  মুক্তি চেয়ে মুসল্লীদের দাবি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৩৮ 🪪
নারায়ণগঞ্জের বন্দরে ৪শ’ পরিবারকে পানিবন্দী জীবন থেকে মুক্তি চেয়ে দাবি সমাবেশ করেছে মসজিদের মুসল্লীরা। ১২ জুলাই রোববার বিকেলে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালামের সুদৃষ্টি ও হস্তক্ষেপ চেয়ে মুসাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দাসেরগাও জামে মসজিদের সামনে উক্ত দাবি সমাবেশ করেন।
দাসেরগাও জামে মসজিদ কমিটির সভাপতি গোলাম মোস্তফার সার্বিক সহযোগিতায় দাবি সমাবেশে অংশ নেন মসজিদ কমিটির অর্থ সম্পাদক মোঃ নাজিমউদ্দিন সদস্য তথা ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গোলজার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ,মুসাপুর ইউনিয়ন কৃষকদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের, যুবদল নেতা মোঃ রুবেল,স্থানীয় মুসল্লী মো তৌহিদ,বিল্লাল হোসেন, ইব্রাহিম হোসেন, চান বাদশা, ইয়াসিন শাহ, নজরুল ইসলাম প্রমুখ।
আসর নাম শেষে মুসল্লীরা সমাবেশে যুক্ত হয়ে সাংসদ আবুল কালামের প্রতি জোরদাবি জানিয়ে বলেন, আমরা মুসাপুর ইউনিয়নের ১নং ওযার্ডের দাসেরগাও এলাকার বাসিন্দা। আমাদের এই অঞ্চলে ৪শ’টি পরিবারের বসবাস। বহু বছর ধরে আমাদের এই অঞ্চলের মানুষগুলো পানিবন্দী জীবন কাটাচ্ছে। বিগত সময়ে বেশ কয়েকটি সরকারের পরিবর্তণ হলেও আমাদের পাশে কেউ আমাদের পাশে দাড়ায়নি। তারা আরো বলেন, আমাদের এই এলাকায় সব সময় হাটু পানি থাকে। বৃষ্টি এলেতো কোন কথাই নেই পুরো মহল্লা পানিতে ডুবে যায়। একদিকে এই এলাকায় কোন ড্রেনেজ ব্যবস্থা নেই তার অন্যদিকে পানি বের হওয়ার জন্য যে খালটি ছিল, বেশ কিছু প্রতিষ্ঠান অবৈধভাবে দখল করো মিল ইন্ডাষ্ট্রিজ করায় খালটি দখল করে তা বন্ধ করে দিয়েছে। যে কারণে পানি যাওয়ার কোন উপায় নেই।
আমরা আমাদের মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালাম সাহেবের কাছে জোরালো দাবি জানাচ্ছি তিনি যেন দয়া করে আমাদেরকে এই অভিশপ্ত পরিস্থিতি থেকে মুক্তির ব্যবস্থা করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102