সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসবিরোধী মামলার আসামি আলেক গ্রেফতার যুবদল নেতা হুমায়ুন কবিরের পিতার ইন্তেকাল: নবীগঞ্জ বাগে জান্নাতে দাফন সম্পন্ন বন্দরে ৪শ’ পরিবারকে পানিবন্দী জীবন থেকে  মুক্তি চেয়ে মুসল্লীদের দাবি সমাবেশ ​পরিচালনা কমিটির খেয়ালিপনায় নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসায় লাখ টাকার চুরি, থানায় অভিযোগ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দেওভোগ মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগ: দায়িত্ব নিলেন মাওলানা শফিউদ্দিন সোনারগাঁওয়ে কোটি টাকার মোবাইল চুরির রহস্য উদঘাটন: আন্তঃজেলা চক্রের ৯ সদস্য গ্রেফতার মসজিদ ও স্কুল কমিটিগুলো রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহবান জানালো জহিরুল ইসলাম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা রেজা রিপন এনসিপির জুলাই গণঅভ্যুত্থান কর্মসূচি বাস্তবায়ন উপকমিটিতে সদস্য হলেন যুবশক্তির আহ্বায়ক পদপ্রার্থী জাহিদুল হক বাঁধন দেশ ও জাতির কল্যাণে নৈতিক ও আদর্শিক মানুষ গড়ার বিকল্প নেই: আবদুল জব্বার 

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দেওভোগ মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগ: দায়িত্ব নিলেন মাওলানা শফিউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৫৭ 🪪

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দেওভোগ জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহের জিহাদী পদত্যাগ করেছেন। শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন বলে জানা গেছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে মাদ্রাসার নতুন অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন দেওভোগ পানির ট্যাংকি জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ শফিউদ্দিন।

শনিবার (১১ জুলাই) রাতে মাদ্রাসার ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের একাংশের সাথে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির নেতা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি জাকির খান। দীর্ঘ আলোচনার পর জাকির খানের পক্ষে ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার মাদ্রাসার নতুন অধ্যক্ষ নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

সূত্র জানায়, অধ্যক্ষ আবু তাহের জিহাদীর পদত্যাগের দাবিতে গত ৫ জুলাই থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। আন্দোলনের ধারাবাহিকতায় শনিবার সকালেও মাদ্রাসা প্রাঙ্গণে বিক্ষোভ করেন তারা। এসময় শিক্ষার্থীরা দাবি করেন, বর্তমান অধ্যক্ষের অধীনে মাদ্রাসার স্বাভাবিক শিক্ষা পরিবেশ বিঘ্নিত হচ্ছে। দাবি পূরণ না হলে ক্লাস ও পরীক্ষা বর্জনেরও হুঁশিয়ারি দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এদিকে পদত্যাগের বিষয়ে বিস্তারিত জানতে সাবেক অধ্যক্ষ আবু তাহের জিহাদীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর ব্যক্তিগত কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ অবস্থানের মুখে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করতে সম্মত হন।

নতুন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শফিউদ্দিন দায়িত্ব পাওয়ায় মাদ্রাসার শিক্ষা কার্যক্রমে পুনরায় গতি ফিরবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাদ্রাসা প্রাঙ্গণে বাড়তি সচেতনতা লক্ষ্য করা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102