বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্র আন্দোলনে হামলার একাধিক মামলার আসামি যুবলীগ নেতা তুহিন এখনো ধরাছোঁয়ার বাইরে খেলাধুলাকে স্কুল সিলেবাসে অন্তর্ভুক্ত করা সহ খেলোয়াড়দের ভাতার ঘোষণা মামুন মাহমুদের ত্বকী হত্যার ১৬০ মাস: ‘এক দখলদার হটিয়ে অন্য দখলদার চাইনি’—নারায়ণগঞ্জে আলোক প্রজ্বলন তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসায় ফল প্রকাশ, পুরস্কার বিতরণী ও বইয়ের মোড়ক উন্মোচন নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার কামরুজ্জামানের উপপরিচালক পদে পদোন্নতিতে বিদায় সংবর্ধনা জানালো জেলা তথ্য অফিস ফতুল্লাকে পরিকল্পিত ও বাসযোগ্য ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই: সিদ্দিকুর রহমান উজ্জ্বল সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ে কাভার্ড ভ্যান ডাকাতি: লুন্ঠিত কম্বলসহ ৫ ডাকাত গ্রেফতার গণশুনানিতে – মানুষের আস্থার জায়গাটিকে মর্যাদা দেওয়া জেলা প্রশাসনের সকলের দায়িত্ব’ : ডিসি  সংসদ ভবনে মার্কিন উৎসবের প্রতিবাদে নারায়ণগঞ্জে বাসদের বিক্ষোভ সরকারি তোলারাম কলেজ ছাত্রশিবিরের নতুন নেতৃত্ব: সভাপতি শুভ, সেক্রেটারি তামিম

ত্বকী হত্যার ১৬০ মাস: ‘এক দখলদার হটিয়ে অন্য দখলদার চাইনি’—নারায়ণগঞ্জে আলোক প্রজ্বলন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৩৫ 🪪

মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ১৬০ মাস পূর্ণ হলেও বিচার শুরু না হওয়ায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। আজ সন্ধ্যায় আলী আহমদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে আয়োজিত আলোক প্রজ্বলন কর্মসূচিতে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ব্যবস্থার পরিবর্তন চাইলেও চাঁদাবাজি ও দখলের মহোৎসবে কোনো পরিবর্তন আসেনি।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুস্বপ্নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীনা তাজরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ত্বকীর বাবা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। এছাড়া বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি হালিম আজাদ, দৈনিক খবরের পাতার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, শিশু সংগঠক রথীন চক্রবর্তীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে রফিউর রাব্বি বলেন, “নারায়ণগঞ্জে যে ওসমান পরিবার হত্যাযজ্ঞ চালিয়েছিল, তারাই ত্বকীকে হত্যা করেছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে ঘাতকদের রক্ষার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি, তাকে পালিয়ে যেতে হয়েছে। অথচ অত্যন্ত পরিতাপের বিষয়, সেই ওসমান পরিবারের লুটপাট ও চাঁদাবাজির সকল ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোক দখল করে নিয়েছে।”

তিনি অভিযোগ করে বলেন, “ফেরিঘাট, পরিবহন, হাটবাজার ও স্ট্যান্ড থেকে এখন বিএনপির লোকজন চাঁদা তুলছে এবং সেই টাকা বিদেশে পালিয়ে থাকা ঘাতকদের কাছে পাঠানো হচ্ছে। ঘাতকরা সেই টাকা দিয়ে দেশে স্বৈরাচারের পক্ষে মিছিল করাচ্ছে। আমরা এক দখলদারকে হটিয়ে আরেক দখলদার দেখতে চাইনি; আমরা চেয়েছিলাম বৈষম্যের অবসান ও স্বাধীন বিচার ব্যবস্থা।”

সমাবেশে অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, “প্রধানমন্ত্রী চাইলে ১৯ দিনে বিচার হয়, আবার সাড়ে ১৩ বছরেও হয় না—এমন ব্যবস্থার পরিবর্তন চাই। ত্বকী হত্যার বিচার ও চার্জশিট দ্রুত দাখিল করার ব্যবস্থা করুন।”

বক্তারা অবিলম্বে ত্বকীসহ সাগর-রুনি, তনু এবং চব্বিশের ছাত্র-গণঅভ্যুত্থানে সকল শহীদের হত্যার বিচার নিশ্চিত করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নিখোঁজ হওয়ার দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করা হয়। ২০১৪ সালে তদন্তকারী সংস্থা র‍্যাব সংবাদ সম্মেলনে জানায়, আজমেরী ওসমানের নেতৃত্বে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে। তবে এক দশকেও সেই অভিযোগপত্র (চার্জশিট) আদালতে পেশ করা হয়নি। এই বিচারহীনতার প্রতিবাদে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বলন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102