বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৩৪ 🪪

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব বলেছেন, “বিএনপির রাজনীতি হলো মানুষের কল্যাণের রাজনীতি। আমাদের দলের দর্শন হলো—ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীনতা এবং তারেক রহমানের সহনশীলতাকে পুঁজি করেই আমরা একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ করব।”

বুধবার (২৪ জুন) সকালে নগরীর মিশনপাড়ায় হোসিয়ারী সমিতি মিলনায়তনে এক আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল এই অনুষ্ঠানের আয়োজন করে।

বক্তব্যে মাসুকুল ইসলাম রাজিব বিএনপির রাষ্ট্র মেরামতের প্রতিশ্রুতি ও তারেক রহমানের প্রস্তাবিত ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। তিনি বলেন, “বাংলাদেশের নারী সমাজকে সামাজিক মর্যাদা ও নিরাপত্তা দিতে তারেক রহমান ‘ফ্যামিলি কার্ড’ প্রবর্তনের ঘোষণা দিয়েছেন। প্রতিটি পরিবারের বয়োজ্যেষ্ঠ নারীর নামে এই কার্ডটি ইস্যু করা হবে। এর মাধ্যমে মহিলারা রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা পাবেন এবং তাদের কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। শীঘ্রই নারায়ণগঞ্জবাসী এই ফ্যামিলি কার্ডের সুবিধা ভোগ করতে পারবেন।”

মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে রাজিব বলেন, “তারেক রহমান সবসময় বলেন—সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ। আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে। আপনারা এলাকায় এমনভাবে চলবেন যাতে মানুষের আস্থার প্রতীক হতে পারেন। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে।”

তিনি আরও বলেন, “শহীদ জিয়া ছিলেন সততার মূর্ত প্রতীক, যার ঘোর শত্রুও কখনো তাঁর সততা নিয়ে প্রশ্ন তুলতে পারেনি। আর বেগম খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় সবসময় ছিলেন আপসহীন। এই দুই মহান নেতার আদর্শ আমাদের অহংকার। আজ তারেক রহমান সেই ঐতিহ্যকে ধারণ করে সহনশীল ও মানবিক রাজনীতির এক নতুন মাইলফলক স্থাপন করেছেন।”

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম টিটু ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ মুক্তিযোদ্ধা ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। এসময় জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কয়েকশ অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102