মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল

এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৪৭ 🪪

নারায়ণগঞ্জ:৩ তথা (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান পুত্র খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে ডিবি হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়েছে।এদিকে তার বিরুদ্ধে শুধু মাত্র অভিযোগ হওয়ার কারণে কোন রকম যাচাই করার আগেই যুবদল থেকে তাকে বহিষ্কার করা হয়।তাই দলীয় নেতাকর্মীদের দাবী যেহেতু তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য প্রমাণিত হয়নি সুতরাং তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করা হোক।

রবিবার (২২ জুন) মধ্যরাতে ঢাকাস্থ মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) প্রধান শফিকুল ইসলাম।

তিনি বলেন, যেসব অভিযোগের ভিত্তিতে এমপি পুত্রকে জিজ্ঞাসাবাদ করার জন্য আনা হয়েছিল প্রাথমিকভাবে সেই অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

কি অভিযোগে নেওয়া হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, আমরা বিষয়গুলো তদন্তের আওতায় রেখেছি, আপাতত বিষয়টি নিয়ে তদন্ত করছি বিস্তারিত পরে বলা সম্ভব।

খাইরুল ইসলাম সজীব এমপিপুত্র ছাড়াও নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের পদে ছিলেন। বিভিন্ন অভিযোগে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হলে যুবদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102