শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
১৭ বছর পর দেশ পেল প্রকৃত গণমুখী বাজেট’: উন্নয়নমুখী বাজেটকে রেজা রিপনের অভিনন্দন ১৭ বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বাজেট: সোনারগাঁয়ে আনন্দ মিছিল কাঁচপুর শুভেচ্ছা হাসপাতালের এমডি মোস্তফা কামালের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আনন্দ র‍্যালি নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান চুনকা মিলনায়তনে শুক্রবার রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালন করবে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা অনুষ্ঠিত ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু: রেজা রিপনের গভীর শোক বিসিবির গুরুত্বপূর্ণ দুই পদে নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান: আবদুল জব্বারের অভিনন্দন

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আনন্দ র‍্যালি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৬৪ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক হিসেবে নুরুল ইসলাম নয়ন নির্বাচিত হওয়ায় আনন্দ র‍্যালি করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।

বৃহস্পতিবার (১১জুন) বিকালে শহরের মন্ডলপাড়া ব্রীজ থেকে আনন্দ র‍্যালিটি শুরু হয়ে শহরের ২নং রেলগেইট এলাকায় এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে সমাপ্তি হয় । এ সময় মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও মহানগর যুবদল নেতা কেএম মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে র‍্যালিতে মহানগর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

র‍্যালি চলাকালে নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

কেএম মাজহারুল ইসলাম জোসেফ বলেন, তারেক রহমানের নির্দেশনায় যুবদলের নতুন নেতৃত্ব সংগঠনকে আরও শক্তিশালী করবে। মুন্না ও নয়নের নেতৃত্বে যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সবসময় ত্যাগীদের
রাজনীতি একটি চলমান প্রক্রিয়া,

যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দলের সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করতে হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।আনন্দ র‍্যালি শেষে নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন আমির হোসেন, জুয়েল প্রধান, আক্তারুজ্জামান মৃধা, শিকদার বাপ্পি চিশতি, আতিকুর রহমান সবুজ, হাজী সাঈদ, আলী নওষাদ তুষার, এম এ মান্নান, মোস্তাফিজুর রহমান বাহার, সাঈদ মুন্সি, দুলাল, নূর আলম খন্দকার, মিজান, ইসলাম, আল মামুন, ইব্রাহিম বাবু, নূর প্রধান, ওসমান গনি, আবু সুফিয়ান, জসিম ব্যাপারী, মাহমুদুল হাসান মাসুম, মোঃ রহিম মিয়া, ফয়সাল, কাজল, হারুন, সানি ভূইয়া, শহীদুল, আলআমিন, আলমগীর প্রমুখ

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102