শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান

ত্যাগের মহিমায় ভাস্বর হোক সবার জীবন: দেশবাসীকে ডা. মজিবুর রহমানের ঈদের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৫১ 🪪

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন-এর সভাপতি এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম সদস্য ডা. মজিবুর রহমান।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের এক মহান বার্তা নিয়ে হাজির হয়। হযরত ইব্রাহিম (আঃ)-এর অসীম আত্মত্যাগ ও মহান আল্লাহর প্রতি তাঁর যে অবিচল ভক্তি, তা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য এক অনন্য শিক্ষা। কোরবানি মানেই কেবল পশু জবেহ করা নয়, বরং নিজের ভেতরের সবটুকু অহংকার, স্বার্থপরতা ও কুপ্রবৃত্তিকে বিসর্জন দিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই এর প্রকৃত উদ্দেশ্য।”

একজন চিকিৎসক নেতা হিসেবে ডা. মজিবুর রহমান জনস্বাস্থ্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, “ঈদের আনন্দ উদযাপনের পাশাপাশি আমাদের স্বাস্থ্য ও পরিবেশের প্রতি সচেতন থাকতে হবে। উৎসবের আমেজে আমরা যেন অসুস্থ হয়ে না পড়ি, সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে কোরবানির পর পশুর বর্জ্য দ্রুত অপসারণ করা আমাদের নাগরিক দায়িত্ব। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে আমরা যেন একটি সুস্থ ও সুন্দর ঈদ উদযাপন করতে পারি, সে লক্ষে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে।”

বিএনপি নেতা হিসেবে তিনি তাঁর বার্তায় আরও উল্লেখ করেন, “ইসলামের মূল শিক্ষা হলো ভ্রাতৃত্ব এবং সমবণ্টন। দেশের এই বর্তমান পরিস্থিতিতে আমাদের চারপাশের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কথা ভুলে গেলে চলবে না। আসুন, আমরা আমাদের কোরবানির আনন্দ ও খাদ্য সেসব মানুষের মাঝে ভাগ করে নেই, যারা কষ্টে দিনাতিপাত করছে। ত্যাগের এই আদর্শে উজ্জীবিত হয়ে আমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতে হবে।”

পরিশেষে ডা. মজিবুর রহমান সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করেন এবং প্রত্যাশা করেন যে, পবিত্র ঈদুল আজহার শিক্ষা আমাদের সবার জীবনকে আলোকিত করবে এবং সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠা করবে। সবাইকে আবারো ঈদ মোবারক!

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102