বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জনে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ’কে এনজেইউ’র ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে এমপি পুত্র সজিবের হস্তক্ষেপে চাঁদাবাজ মুক্ত হলো লেগুনা পরিবহন বক্তাবলীতে অবৈধ পশুর হাটে তদন্তে গিয়েও আইগত পদক্ষেপ গ্রহণ করেননি ইউএনও নগরীর যানজট নিরসনে আবারও মাঠে বিকেএমইএ-চেম্বার ও মডেল গ্রুপ সস্তা রাজনীতির যাঁতাকলে পিষ্ট না হওয়ার আহ্বান -শিশির মনিরের বকেয়া পাওনা ও ডিআইএফই কর্মকর্তাদের অপসারণ দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক সংগঠনগুলোর প্রতিবাদ সভা শহরের যানজট নিরসনে নামল ‘উই আর ভলান্টিয়ার’: প্রশাসন ও সিটি করপোরেশনের যৌথ উদ্যোগ নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদের সাথে পল্লী চিকিৎসক নেতাদের সৌজন্য সাক্ষাৎ অপ্রীতিকর ঘটনা ছাড়াই নারায়ণগঞ্জ সদরে হাটের ইজারা সম্পন্ন: প্রশংসায় ভাসছেন ইউএনও ফয়েজ উদ্দিন

আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জনে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ’কে এনজেইউ’র ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪৫ 🪪

আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জন করায় সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ’কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)।

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ গত ১৮ মে ২০২৬ তারিখে আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্যপদ অর্জন করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাকিকুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক হেলাল মাহমুদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার সদস্যপদ অনুমোদনের বিষয়টি জানানো হয়।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এখন থেকে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির একজন সদস্য। একই সঙ্গে তাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এ উপলক্ষে বুধবার (২০ মে) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এ বিষয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর এই আন্তর্জাতিক স্বীকৃতি নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজের জন্য গৌরবের। তার পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা তরুণ সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা আশা করি, তিনি আন্তর্জাতিক অঙ্গণে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন এবং প্রবাসী বাংলাদেশিদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

প্রতিক্রিয়ায় এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, “আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের মতো আন্তর্জাতিক মানের সাংবাদিক সংগঠনের সদস্য হতে পেরে আমি গর্বিত। এই স্বীকৃতির জন্য সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতে সাংবাদিকতার মান উন্নয়ন, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ এবং বিভিন্ন সমস্যা সমাধানে সংবাদ পরিবেশনের মাধ্যমে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো। নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সকল সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতিও আমি কৃতজ্ঞ তাদের অব্যাহত সমর্থনের জন্য।”

এ সময় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি শফিকুল ইসলাম আরজু, সিনিয়র সহ-সভাপতি কাজী আনিসুল হক হীরা, সেকান্দর মাস্টার, শাহ আলম, মোঃ মোজাম্মেল হক লিটন, সাজ্জাদ আহমেদ খোকনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102