বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জনে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ’কে এনজেইউ’র ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে এমপি পুত্র সজিবের হস্তক্ষেপে চাঁদাবাজ মুক্ত হলো লেগুনা পরিবহন বক্তাবলীতে অবৈধ পশুর হাটে তদন্তে গিয়েও আইগত পদক্ষেপ গ্রহণ করেননি ইউএনও নগরীর যানজট নিরসনে আবারও মাঠে বিকেএমইএ-চেম্বার ও মডেল গ্রুপ সস্তা রাজনীতির যাঁতাকলে পিষ্ট না হওয়ার আহ্বান -শিশির মনিরের বকেয়া পাওনা ও ডিআইএফই কর্মকর্তাদের অপসারণ দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক সংগঠনগুলোর প্রতিবাদ সভা শহরের যানজট নিরসনে নামল ‘উই আর ভলান্টিয়ার’: প্রশাসন ও সিটি করপোরেশনের যৌথ উদ্যোগ নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদের সাথে পল্লী চিকিৎসক নেতাদের সৌজন্য সাক্ষাৎ অপ্রীতিকর ঘটনা ছাড়াই নারায়ণগঞ্জ সদরে হাটের ইজারা সম্পন্ন: প্রশংসায় ভাসছেন ইউএনও ফয়েজ উদ্দিন

শহরের যানজট নিরসনে নামল ‘উই আর ভলান্টিয়ার’: প্রশাসন ও সিটি করপোরেশনের যৌথ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪৬ 🪪

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জ শহরের অসহনীয় যানজট নিরসনে এবং জনদুর্ভোগ কমাতে ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে মাঠে নেমেছে ২২ জন স্বেচ্ছাসেবী। বুধবার (২০ মে) থেকে ‘উই আর ভলান্টিয়ার’ কার্যক্রমের আওতায় চাষাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা দায়িত্ব পালন শুরু করেছেন।

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের সার্বিক সমর্থনে এবং শহরে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই মহতী উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এবং সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সরাসরি দিকনির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশেষ বিষয় হলো, এই কার্যক্রমের ব্যয়ভার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিটি করপোরেশন—এই তিন প্রতিষ্ঠান যৌথভাবে বহন করছে।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং ‘উই আর ভলান্টিয়ার’-এর প্রতিষ্ঠাতা আহমেদুর রহমান তনু’র সরাসরি তত্ত্বাবধানে ২২ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যানজট নিরসনে কাজ করবেন।

কার্যক্রমের উদ্বোধনকালে আহমেদুর রহমান তনু সংবাদ মাধ্যমকে বলেন, “ঈদুল আজহাকে কেন্দ্র করে শহরের প্রধান সড়কগুলোতে যানবাহনের অত্যধিক চাপ সৃষ্টি হয়েছে। এতে করে ব্যবসায়ী, চাকরিজীবী ও শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। এর আগেও আমরা ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে কাজ করেছি। সেই অভিজ্ঞতার আলোকে এবার প্রশাসন ও সিটি করপোরেশনের সাথে সমন্বয় করে আরও পরিকল্পিতভাবে কার্যক্রম পরিচালনা করছি। আশা করছি, এই উদ্যোগের ফলে নগরবাসী স্বস্তিতে যাতায়াত করতে পারবেন।”

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে তীব্র যানজটে নাজেহাল হয়ে পড়েছে নারায়ণগঞ্জ শহর। বিশেষ করে চাষাড়া মোড়কে কেন্দ্র করে যানজট ছড়িয়ে পড়ছিল আশপাশের এলাকাগুলোতে। স্বেচ্ছাসেবীদের এই কার্যক্রম ঈদের দিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। প্রশাসনের এমন সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ পথচারী ও নগরবাসী।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102