বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

নারায়ণগঞ্জে ‘আমরা জুলাই যোদ্ধা’র ৪১ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ২৬৮ 🪪
নারায়ণগঞ্জে জুলাই বিপ্লবের চেতনা ও আদর্শকে সমুন্নত রাখতে ৪১ সদস্য বিশিষ্ট ‘আমরা জুলাই যোদ্ধা’ জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার (১০ মে) সন্ধ্যায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. আসাদুল ইসলাম ইমুন এবং সাধারণ সম্পাদক মো. আল মিরাজ এই নতুন কমিটির অনুমোদন প্রদান করেন।
নতুন এই কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মাহবুব আলম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন দিলশাদ আফরিন। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে পাঁচজনকে মনোনীত করা হয়েছে, তারা হলেন— মেহেদি হাসান ইমন, কাজী শাহ আলম কনক, কাওসার আহমেদ সুমন, জহির আহমেদ সোহেল এবং নাঈমুর রওনক খান।
সংগঠনটিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে সদস্য সচিব হিসেবে মোয়াজ্জেম হোসেন সাগর এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে নাজমুল হাসান রুমি দায়িত্ব পালন করবেন। কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন সিরাজুল ইসলাম, মো. জাহাঙ্গীর, ইফতেখার হোসেন ইফতি ও অনিক ভূঁইয়া।
এছাড়া কমিটির ২৯ জন সদস্য হলেন— রতন মিয়া, সুমন খান, মো. হৃদয়, আল আমিন, জুবায়ের হোসেন, আবু সালেহ, হৃদয় সরকার, মো. জুবায়ের, হানিফ হোসেন, মো. নাঈম, মো. নুরুল হক, মো. আলী, এ কে হীরা, মো. আল আমিন, রবিন সরকার পায়েল, শাহাদাৎ হোসেন রনি, আমিনুল ইসলাম, ফারুক খান সুজন, মো. রনি, শহিদুল ইসলাম নাঈম, রাকিবুল হাসান, আতিকুল ইসলাম জুবায়ের, ফয়সাল আহমেদ, তানভীর সোহেল, মো. রিয়াদ, জিয়াউর রহমান লিটন, আব্দুস সালাম মোল্লা এবং মো. রিফাত।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক বিবৃতিতে জানান, নারায়ণগঞ্জের রাজপথে যারা সক্রিয় ভূমিকা পালন করেছেন তাদের সমন্বয়েই এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মূল লক্ষ্য হবে বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণে একতাবদ্ধ হয়ে কাজ করা এবং স্থানীয় পর্যায়ের সমস্যা সমাধানে বলিষ্ঠ ভূমিকা রাখা। নবগঠিত এই কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে জেলার সকল ইউনিট গুছিয়ে পূর্ণাঙ্গ সাংগঠনিক রূপ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102