মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান বন্দর থানা জামায়াতের সাবেক আমীর আব্দুল সাত্তার আনসারীর সুস্থতা কামনায় দোয়া  নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের দরজা আপনাদের জন্য সবসময় খোলা: এনডিএ চেয়ারম্যান রাজীব  ফ্লাওয়ার মিল শিল্পের উন্নয়ন ও নৌপথের কার্যকর ব্যবহারে BIWTA চেয়ারম্যানের সঙ্গে মোহাম্মদ সোহাগের সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা ও অভিনন্দন বন্দরে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত, মহানবীর আদর্শেই মিলবে মুক্তি: আল্লামা বাহাদুর শাহ্ নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর সঙ্গে ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোহাগের সৌজন্য সাক্ষাৎ এস. আলম রাজীবের উদ্যোগে নানা বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী পালন ফাতেমা তোজ জোহরা জান্নাত -এর ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া প্রার্থনা আড়াইহাজারে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের চেষ্টা ও হামলা

সব পেশাজীবীর যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২৫৭ 🪪

মহান মে দিবস উপলক্ষে গণমাধ্যমকর্মীসহ সকল পেশাজীবীর যথাযথ মূল্যায়ন ও অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)।

১ মে (শুক্রবার) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আবু সাউদ মাসুদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হাসান এই দাবি জানান।
​বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ১৮৮৬ সালের ১ মে শিকাগোর হে মার্কেটে শ্রম অধিকারের যে রক্তক্ষয়ী আন্দোলন হয়েছিল, তা ছিল অধিকার আদায়ের সূচনা মাত্র। আধুনিক বিশ্বে শ্রমিকদের সুযোগ-সুবিধা বাড়লেও অনেক ক্ষেত্রে এখনো এর ব্যত্যয় ঘটছে, যা অত্যন্ত দুঃখজনক।
​জেলা পর্যায়ের সাংবাদিকদের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তারা বলেন, “মফস্বল বা জেলা পর্যায়ের গণমাধ্যমকর্মীরা প্রতিনিয়ত রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে এবং নানা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন। কিন্তু সে তুলনায় তাদের অধিকার ও সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান নয়।”
​বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে জেলা পর্যায়ের সাংবাদিকদের ওয়েজ বোর্ডে অন্তর্ভুক্তি, সম্মানজনক বেতন-ভাতা বৃদ্ধি এবং ঝুঁকি ভাতা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
​শেষে সাংবাদিক নেতৃবৃন্দ ১৮৮৬ সালে আত্মত্যাগকারী সকল শ্রমিকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102