বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসবিরোধী মামলা থেকে রেহাই পেতে,আ’লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ঘনিষ্ঠ সহযোগী আলেকের দেন দরবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির নগরীর গলাচিপার বাসিন্দা ও কৃষকদল নেতা ফারুক মালের ইন্তেকাল পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা

মে দিবসে শ্রমজীবী মানুষকে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেনের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৪১ 🪪

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলসহ সারাদেশের সকল শ্রমজীবী ও মেহনতি মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন।

বুধবার ( ৩০ এপ্রিল)  সংবাদমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই সংহতি প্রকাশ করেন। বার্তায় তিনি ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটে ৮ ঘণ্টা কাজের দাবিতে আত্মদানকারী বীর শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শুভেচ্ছা বার্তায় ফারুক হোসেন বলেন, “শ্রমিকরাই হলো দেশ ও জাতির উন্নয়নের মূল কারিগর। বিশেষ করে প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জের শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে আমাদের জাতীয় অর্থনীতির চাকা সচল রয়েছে। মহান মে দিবস আমাদের শিখিয়েছে কীভাবে ঐক্যবদ্ধ হয়ে বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে অধিকার আদায় করতে হয়।”

শ্রমিকদের অধিকার ও বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন শ্রমজীবী মানুষের অকৃত্রিম বন্ধু। তাঁরই আদর্শে অনুপ্রাণিত হয়ে মহানগর শ্রমিক দল সবসময় শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ে রাজপথে রয়েছে। বর্তমানে দ্রব্যমূল্যের আকাশচুম্বী ঊর্ধ্বগতির এই কঠিন সময়ে শ্রমিকরা দিশেহারা। মে দিবসের এই দিনে আমাদের দাবি—শ্রমিকদের জন্য জীবনযাত্রার মানের সাথে সঙ্গতিপূর্ণ সম্মানজনক মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার গণতান্ত্রিক অধিকার এবং আইনি সুরক্ষা নিশ্চিত করা এখন সময়ের দাবি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ গড়ার লড়াই চালিয়ে যাচ্ছি, যেখানে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া হবে।”

পরিশেষে ফারুক হোসেন নারায়ণগঞ্জের সকল কল-কারখানা ও শ্রমজীবী ভাই-বোনদের উত্তরোত্তর সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন এবং যেকোনো পরিস্থিতিতে শ্রমিকদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102