বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসবিরোধী মামলা থেকে রেহাই পেতে,আ’লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ঘনিষ্ঠ সহযোগী আলেকের দেন দরবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির নগরীর গলাচিপার বাসিন্দা ও কৃষকদল নেতা ফারুক মালের ইন্তেকাল পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীরা প্রতিনিয়ত যাতায়াতে অসহনীয় পরিস্থিতির শিকার’: তাহমিদ আনোয়ার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২১৪ 🪪

নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে দীর্ঘদিনের চরম ভোগান্তি নিরসন এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার যুগ্ম সদস্য সচিব তাহমিদ আনোয়ার । মঙ্গলবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে সংগঠনটির নারায়ণগঞ্জ কলেজ শাখার নেতৃবৃন্দ এই দাবি জানান।

বিবৃতিতে তাহমিদ আনোয়ার বলেন, “নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীরা প্রতিনিয়ত যাতায়াতে এক অসহনীয় পরিস্থিতির মোকাবিলা করছে। কলেজের নিকটবর্তী বাস টার্মিনাল, ২নং রেলগেট এবং বিভিন্ন পরিবহন কাউন্টার থাকার কারণে পুরো এলাকাজুড়ে সবসময় তীব্র যানজট লেগে থাকে। ফলে ২নং রেলগেট থেকে কলেজে পৌঁছাতে যেখানে মাত্র ৫ মিনিট সময় লাগার কথা, সেখানে যানজটের কারণে শিক্ষার্থীদের ২০ থেকে ২৫ মিনিট পর্যন্ত সময় ব্যয় করতে হচ্ছে।”

শিক্ষার্থীদের মানসিক চাপের কথা উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, “বিশেষ করে পরীক্ষার সময় এই যানজট ভয়াবহ রূপ নেয়। সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে না পারার দুশ্চিন্তা শিক্ষার্থীদের ওপর চরম মানসিক চাপ সৃষ্টি করে। একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে এমন যান্ত্রিক অব্যবস্থাপনা ও টার্মিনাল থাকা মোটেও কাম্য নয়। এটি সামগ্রিক প্রশাসনিক ব্যবস্থাপনার চরম ঘাটতি।”

ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন যে, শুধু নারায়ণগঞ্জ কলেজ নয়, নিকটবর্তী নারায়ণগঞ্জ হাইস্কুলের সামনেও একই চিত্র বিদ্যমান। সিরাজুদ্দৌলা সড়কে ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাট এবং অনিয়ন্ত্রিত যানবাহন চলাচলের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা আজ হুমকির মুখে।

বিবৃতিতে তাহমিদ আনোয়ার কলেজ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়ে বলেন, “শিক্ষার পথ কোনোভাবেই বাধাগ্রস্ত হতে দেওয়া যাবে না। অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এই যানজট সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটি নিরাপদ ও স্বস্তির পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।”

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার পক্ষ থেকে এই সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসন ও সিটি কর্পোরেশনের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102