বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসবিরোধী মামলা থেকে রেহাই পেতে,আ’লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ঘনিষ্ঠ সহযোগী আলেকের দেন দরবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির নগরীর গলাচিপার বাসিন্দা ও কৃষকদল নেতা ফারুক মালের ইন্তেকাল পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা

আগামীতে প্রত্যাশিত নেতৃত্ব গড়তে ছাত্রশিবিরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৫০ 🪪
আগামী দিনের আদর্শ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে ছাত্রসংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, ছাত্রশিবিরকে নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে উজ্জীবিত নেতৃত্ব তৈরির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা অঞ্চল দক্ষিন এর উদ্যোগে বন্দর থানায় এক অডিটোরিয়ামে ২৬ এপ্রিল রবিবার সকালে আয়োজিত ২ দিন ব্যাপী সদস্য শিক্ষা শিবিরে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “বর্তমান সমাজ নানা সংকটে জর্জরিত। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন সৎ, দক্ষ ও আল্লাহভীরু নেতৃত্ব।
আর সেই নেতৃত্ব তৈরির কারিগর হতে পারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।” তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়ালেখার পাশাপাশি চরিত্র গঠন, নৈতিক শিক্ষা এবং সামাজিক দায়িত্ববোধের চর্চা করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, আদর্শিক ভিত্তি ছাড়া কোনো নেতৃত্ব দীর্ঘস্থায়ী হতে পারে না, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই তাদেরকে সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102