বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসবিরোধী মামলা থেকে রেহাই পেতে,আ’লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ঘনিষ্ঠ সহযোগী আলেকের দেন দরবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির নগরীর গলাচিপার বাসিন্দা ও কৃষকদল নেতা ফারুক মালের ইন্তেকাল পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা

সকলকে ঐক্যবদ্ধ করে মসজিদের উন্নয়ন করার চেষ্টা করেছি: চান মিয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৫৮ 🪪

নারায়ণগঞ্জ বন্দর উপজেলার আমিন মসজিদ কমিটির সভাপতি চান মিয়া বলেছেন, আমি আমিন মসজিদের দায়িত্বে থেকে সকলের সুখে দুঃখে থাকার চেষ্টা করেছি। কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি তা এলাকার মানুষ ও মসজিদের মুসল্লিরা বলতে পারবেন। আমরা এলাকার সকল মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে চলার চেষ্টা করেছি। আগে দুইটা গ্রুপ ছিল, কিন্তু আমাকে যখন মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয় তখন থেকে সকলকে ঐক্যবদ্ধ করে কাজ করে গেছি। কোন গ্রুপ হতে দেই নাই। আমি মসজিদের উন্নয়নের জন্য কাজ করেছি। শুক্রবার ১৭ এপ্রিল বন্দর আমিন মসজিদের সভাপতি মো. চান মিয়া তার বিদায়ী বক্তব্যে এই কথা বলেন।

সমাজ সেবক চান মিয়া বলেন, অন্যায়কে অন্যায় বলতে হবে। সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে। সামনে যারা আসবে সমাজের জন্য সকলকে নিয়ে নিরপেক্ষ ভাবে কাজ করতে হবে। আমরা সকলে ভাই হিসেবে মসজিদের উন্নয়ন করে যাবো। সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করেছি। কিন্তু এই দায়িত্ব পালন করতে গিয়ে আমাদেরও ভুল ত্রুটি থাকতে পারে। তবে মসজিদের কমিটির অনেকে উল্টা পাল্টা করলে তার দায় সভাপতির উপর এসে পড়ে। যাকে আপনারা সমাজের ও মসজিদের জন্য ভালো মনে করবেন তাকে মসজিদের সভাপতি সেক্রেটারি হিসেবে দায়িত্ব দিবেন। এটা আল্লাহর ঘর এখানে সকলের অধিকার আছে।

তিনি বলেন, তিন বছর আমি দায়িত্ব পালন কালে সকলের ভালোবসায় মিলে মিশে থাকার চেষ্টা করেছি। একই সাথে সমাজের সকলকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছি। সমাজে কাউকে মাদক নেশা গ্রস্থকারকবারি করতে দেয় নাই, সামনেও কেউ এই ধরনের অপকর্ম কেউ করতে পারবে না। আমরা আমিন এলাকাটাকে মাদক মুক্ত রাখার জন্য ভুমিকা পালন করেছি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102