রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন

বারদী ইউনিয়নবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম হোসেন দিপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৯১ 🪪

বাংলা নববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলাসহ বারদী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক এবং বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম হোসেন দিপু।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পুরানো বছরের সকল জরা, গ্লানি, দুঃখ আর ব্যর্থতাকে পেছনে ফেলে নতুনের আহ্বানে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। নববর্ষ আমাদের জাতীয় জীবনে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করে। নতুন বছরের এই শুভক্ষণে আমি বারদী ইউনিয়নের প্রতিটি ঘর এবং প্রতিটি মানুষের মঙ্গল কামনা করছি।”

শুভেচ্ছা বার্তায় সেলিম হোসেন দিপু আরও উল্লেখ করেন, “নতুন বছর আমাদের মাঝে নিয়ে আসুক ভ্রাতৃত্বের বন্ধন এবং ত্যাগের মহিমা। আমরা যেন সব ভেদাভেদ ভুলে একটি সুন্দর, সমৃদ্ধ এবং মাদকমুক্ত বারদী ইউনিয়ন গড়ে তুলতে পারি। আগামীর দিনগুলো যেন সবার জীবনে সুখের বার্তা নিয়ে আসে, এই প্রার্থনাই করি।”

তিনি নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে বারদী ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থাকার এবং তাদের সেবা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে তিনি দেশের সার্বিক অগ্রগতি ও গণতন্ত্রের সুবাতাস কামনায় দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102