রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন

নারায়ণগঞ্জসহ বক্তাবলীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন তরুণ সমাজসেবক মোহাম্মদ মিন্টু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২২৯ 🪪

বাঙালির প্রাণের উৎসব, আনন্দ ও ঐতিহ্যের প্রতীক পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ বিশেষ করে বক্তাবলী ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক মোহাম্মদ মিন্টু।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও সম্প্রীতির দিন। পুরোনো বছরের সব দুঃখ-বেদনা, জরাজীর্ণতা আর ব্যর্থতাকে ধুয়ে-মুছে নতুন সূর্যের আলোয় উদ্ভাসিত হোক আমাদের সবার জীবন। নববর্ষের এই শুভক্ষণে আমি নারায়ণগঞ্জ ও আমার প্রিয় জন্মভূমি বক্তাবলীর সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”

তরুণ এই সমাজসেবক তাঁর বার্তায় আরও উল্লেখ করেন, “বক্তাবলী আমার নাড়ির টান। এখানকার মানুষের সেবা করা এবং তাদের সুখে-দুখে পাশে থাকা আমার পরম ব্রত। নতুন বছর আমাদের জন্য নিয়ে আসুক নতুন সম্ভাবনা। আমরা যেন সব বিভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একটি আদর্শ ও আধুনিক সমাজ বিনির্মাণে একযোগে কাজ করতে পারি।”

ব্যবসায়ী ও সমাজহিতৈষী এই ব্যক্তিত্ব আরও বলেন, “নতুন বছর বয়ে আনুক অনাবিল আনন্দ ও সুস্বাস্থ্য। প্রতিটি ঘরে ঘরে ঘরে আনন্দের বার্তা পৌঁছে যাক। সমাজের অবহেলিত ও মেহনতী মানুষের মুখে হাসি ফোটানোই হোক আমাদের নতুন বছরের অঙ্গীকার।”

পরিশেষে তিনি নারায়ণগঞ্জ ও বক্তাবলীর আপামর জনসাধারণকে ‘শুভ নববর্ষ’ জানিয়ে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102