মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা বন্দরে জামাতার বিরুদ্ধে স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ, ইউএনও’র কাছে মায়ের আর্জি দৈনিক আজকের নীরবাংলার ১৭ বছরে পদার্পণ: ট্রাফিক টিআই এম এ করিম’কে বিশেষ সম্মাননা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডডেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

ডেভিল ব্রেথসহ হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

ডেইলি নারায়ণগঞ্জ
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৫ 🪪
ডেভিল ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস নামক জীবন নাশকারী মাদক উদ্ধারসহ হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল।

গ্রেপ্তাররা হলেন চাঁদপুর জেলার দক্ষিণ মতলবের শাহ আলম প্রধানের ছেলে শাকিল আহম্মদ (৩০) ও বরিশালের বাবুগঞ্জের নুর মোহাম্মদ মোল্লার ছেলে রাকিব (৩২)।

তাদের কাছে ১০ গ্রাম স্কোপোলামিন, এক কেজি ২০০ লিটার পটাশিয়াম সায়ানাইড, আড়াই লিটার ক্লোরোফর্ম উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রূপগঞ্জ থানার একটি হত্যা হামলার সন্দেহভাজন আসামি শাকিল আহম্মদকে চাঁদপুর সদর থানা এলাকা থেকে এবং আসামি রাকিবকে ঢাকার টিকাটুলি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় শাকিল আহম্মদকে তল্লাশি করে এসব মাদক দ্রব্য, ছয়টি মোবাইল, একটি ল্যাপটপ ও একটি খাতা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, ডিএমপি ঢাকা থেকে রাসায়নিক দ্রব্য ক্রয় করে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় বিক্রয় করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102