বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

লাঙ্গলবন্দ মহাষ্টমী স্নানের প্রস্তুতি শেষ পর্যায়ে: হিন্দু মহাজোট ও উদযাপন কমিটির পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৭৮ 🪪

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান তীর্থস্থান নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে আসন্ন মহাষ্টমী পুণ্যস্নান উৎসবের প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। উৎসবের সার্বিক প্রস্তুতি সরজমিনে তদারকি করতে সোমবার (২৩ মার্চ) দুপুরে রাজঘাট থেকে প্রেমতলা পর্যন্ত বিভিন্ন স্নান ঘাট পরিদর্শন করেছেন বাংলাদেশ হিন্দু মহাজোট এবং লাঙ্গলবন্দ স্নান উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ কেন্দ্রীয় ক্যাম্প থেকে শুরু করে রাজঘাট হয়ে প্রেমতলা পর্যন্ত প্রতিটি ঘাটের সংস্কার ও প্রস্তুতিমূলক কাজ ঘুরে দেখেন। পরিদর্শনকালে তাদের সাথে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এবং প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকারী দলে আরও উপস্থিত ছিলেন লাঙ্গলবন্দ স্নান উদযাপন কমিটির সদস্য শংকর সাহা, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট রাজিব মন্ডল, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক নয়ন সাহা এবং সদস্য সচিব ঝষিকেষ মিঠুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে প্রস্তুতির বিষয়ে সন্তোষ প্রকাশ করে উদযাপন কমিটির নেতা শংকর সাহা গণমাধ্যমকে বলেন, “পুণ্যার্থীদের সুবিধার্থে আমরা ইতোমধ্যে অধিকাংশ প্রস্তুতি সম্পন্ন করেছি। আগামী ২৫ মার্চ বিকেল ৫টা ১৯ মিনিটে স্নান উৎসবের মাহেন্দ্রক্ষণ শুরু হবে। নির্ধারিত সময়ের আগেই সব ধরনের প্রস্তুতি শতভাগ শেষ হবে বলে আমরা আশাবাদী।”

তিনি আরও জানান, মঙ্গলবার প্রশাসনের পক্ষ থেকে বরাদ্দের চাল সংগ্রহ করা হবে এবং তা উৎসবের সেবাক্যাম্পগুলোতে সুষ্ঠুভাবে বিতরণ করা হবে। স্নান উৎসব সুশৃঙ্খল ও নির্বিঘ্নে সম্পন্ন করতে তারা স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, প্রতিবছর ব্রহ্মপুত্র নদের লাঙ্গলবন্দে এই মহাষ্টমী স্নানে দেশ-বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটে। পুণ্যার্থীদের নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102