বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া  সন্ত্রাসবিরোধী মামলা থেকে রেহাই পেতে,আ’লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ঘনিষ্ঠ সহযোগী আলেকের দেন দরবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির নগরীর গলাচিপার বাসিন্দা ও কৃষকদল নেতা ফারুক মালের ইন্তেকাল পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ

নারায়ণগঞ্জ বাসীকে মহানগর জামায়াতের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ‘ঈদ মুবারক’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৯৯ 🪪
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশের সর্বস্তরের জনগণকে ‘ঈদ মুবারক, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার এবং কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর সেক্রেটারী ইন্জিনিয়ার মানোয়ার হোসাইন। 
গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয়  সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
শুভেচ্ছা বার্তায়  মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর  সবচেয়ে আনন্দের উৎসব পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে সমাগত । ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক অপূর্ব মেলবন্ধন। সমাজের সকল হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়ার মাঝেই রয়েছে প্রকৃত সুখ।”
নেতৃদ্বয় আরও বলেন, “ঈদুল ফিতর আমাদের ত্যাগের পাশাপাশি সহমর্মিতার শিক্ষা দেয়। উৎসবের এই দিনটি যেন শুধু বিত্তবানদের মাঝেই সীমাবদ্ধ না থাকে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের চারপাশে থাকা অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। আসুন, যাতে ঈদের আনন্দ থেকে কেউ বঞ্চিত না হয়।” আমরা সবাই নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি,
নেতৃদ্বয় নারায়ণগঞ্জসহ বিশ্ববাসীর শান্তি, সকলের  সুস্বাস্থ্য, নিরাপদ জীবন এবং দেশের সার্বিক মঙ্গল কামনা করে সবাইকে জানান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ।
হাফেজ আব্দুল মোমিন
প্রচার ও মিডিয়া সম্পাদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102