মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাকির খানের বর্ণাঢ্য জন্মদিন উদ্‌যাপন: ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন দেলোয়ার হোসেন খোকন সাবেক ছাত্রদল নেতা জোসেফের মায়ের ইন্তেকাল: ১৩নং ওয়ার্ড বিএনপির সম্পাদক হীরা সরদারের গভীর শোক সিদ্ধিরগঞ্জে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৪ মামলায় ৪ লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে তিতাসের অভিযান: অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে তবে অধরাই মূল অপরাধীরা নারায়ণগঞ্জ বিএনপির প্রতিবাদ সমাবেশে হীরা সরদারের নেতৃত্বে ১৩নং ওয়ার্ডের শোডাউন জাকির খানের ৫৪তম জন্মদিন: দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে ইসমাইল হোসেন কাউছারের অভিনন্দন দেশবিরোধী অপচেষ্টার প্রতিবাদ সমাবেশ: ১৮নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের নিয়ে আরিফের শোডাউন মহানগর বিএনপি নেতা জাকির খানের ৫৪তম জন্মদিনে হাজী সুমন মাহমুদের শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা মহানগর বিএনপির সমাবেশে রায়হান উদ্দিন জিল্লুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের প্রজন্মের বিশাল শোডাউন অসুস্থ যুবদল নেতা অলির হার্ট সার্জারীর ব্যয়বহন করলেন এমপি পুত্র সজিব ও সোনারগাঁও বিল্ডার্স

চাঁদাবাজি নির্মূল ও অধিকার আদায়ের সংগ্রামে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে- হাফেজ আবদুল মোমিন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২০৩ 🪪
নারায়ণগঞ্জের এনায়েতনগর ইউনিয়ন ৩নং ওয়ার্ড (পূর্ব) বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মুসলিমনগর নয়াবাজার কেএম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিন। তিনি তার বক্তব্যে বলেন, “কোরআন নাজিল হওয়ার কারণেই লাইলাতুল কদর ও রমজানের এত মহিমা। এই মাসেই ঐতিহাসিক বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল, যেখানে সত্যের জন্য জীবন দিয়ে সাহাবায়ে কেরাম জান্নাত নিশ্চিত করেছিলেন।”
​তিনি আরও বলেন, “মানুষের অধিকার আদায়, চাঁদাবাজি নির্মূল এবং মজলুমের আর্তনাদ বন্ধের সংগ্রামে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। জামায়াতে ইসলামীর কর্মীরা এই সমাজেরই মানুষ; কাজের ক্ষেত্রে তাদের কোনো ভুল-ত্রুটি হলে তা ধরিয়ে দেওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।”
​বিশেষ অতিথির বক্তব্যে ফতুল্লা পশ্চিম থানা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ নূরুল হক ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের স্মরণ করে বলেন, “শহীদ আবু সাইদ ও মুগ্ধদের মতো তরুণদের রক্তের বিনিময়ে আমরা একটি সুন্দর রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছি। আল্লাহ যেন তাদের শহীদী মর্যাদা দান করেন।” তিনি রমজানের মূল শিক্ষা ‘তাকওয়া’ অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের ওপর গুরুত্বারোপ করেন।
​এনায়েতনগর ৩নং ওয়ার্ড পূর্ব সাংগঠনিক সভাপতি মোঃ আওলাদ হোসেন সরকারের সভাপতিত্বে এবং মফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,​মধ্য ইউনিটের সভাপতি শরীয়তুল্লাহ,ফতুল্লা পশ্চিম থানার সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল করিম,আনোয়ার হোসেন প্রমুখ।
​আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একত্রে ইফতারে অংশগ্রহণ করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102