মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাকির খানের ৫৪তম জন্মদিনে মহানগর প্রজন্ম দল নেতা শিপলু আহমেদের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ খান টিপু ডেঙ্গু আক্রান্ত, দোয়া প্রার্থনা যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের মায়ের মৃত্যুতে ডা. মজিবুর রহমানের শোক প্রকাশ জাকির খানের বর্ণাঢ্য জন্মদিন উদ্‌যাপন: ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন দেলোয়ার হোসেন খোকন সাবেক ছাত্রদল নেতা জোসেফের মায়ের ইন্তেকাল: ১৩নং ওয়ার্ড বিএনপির সম্পাদক হীরা সরদারের গভীর শোক সিদ্ধিরগঞ্জে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৪ মামলায় ৪ লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে তিতাসের অভিযান: অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে তবে অধরাই মূল অপরাধীরা নারায়ণগঞ্জ বিএনপির প্রতিবাদ সমাবেশে হীরা সরদারের নেতৃত্বে ১৩নং ওয়ার্ডের শোডাউন জাকির খানের ৫৪তম জন্মদিন: দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে ইসমাইল হোসেন কাউছারের অভিনন্দন দেশবিরোধী অপচেষ্টার প্রতিবাদ সমাবেশ: ১৮নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের নিয়ে আরিফের শোডাউন

জাকির খানের বর্ণাঢ্য জন্মদিন উদ্‌যাপন: ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন দেলোয়ার হোসেন খোকন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ 🪪

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রভাবশালী শীর্ষ নেতা জাকির খানের ৫৪তম শুভ জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে নগরীর দেওভোগ নাগবাড়ি ডিএসএস ক্লাব মাঠে জাকির খানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি এ শুভেচ্ছা জানান। এ সময় তিনি প্রিয় নেতাকে ফুলের তোড়া দিয়ে জন্মদিনের প্রাণঢালা অভিনন্দন জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

ডিএসএস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সন্ধ্যা থেকেই বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। প্রিয় নেতার জন্মদিনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ফুলেল শুভেচ্ছা প্রদান শেষে সাবেক ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন খোকন বলেন, “জাকির খান শুধু একজন নেতাই নন, তিনি নারায়ণগঞ্জের জাতীয়তাবাদী আদর্শের তৃণমূল নেতাকর্মীদের আবেগ, ভালোবাসা ও আস্থার প্রতীক। ছাত্রদলের সোনালী সময়ে তিনি যেভাবে রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছেন— তা নারায়ণগঞ্জের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “বহু জেল, জুলুম, নির্যাতন ও ষড়যন্ত্র পেরিয়েও জাকির খান কখনো আদর্শচ্যুত হননি। তাঁর আপসহীন নেতৃত্ব আমাদের রাজপথের রাজনীতিতে আজও অনুপ্রেরণা জোগায়। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি— তিনি যেন আমাদের প্রিয় এই জননেতাকে সুস্থ রাখেন, দীর্ঘ নেক হায়াত দান করেন এবং নারায়ণগঞ্জের গণমানুষের অধিকার আদায়ের লড়াইয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তাঁকে আরও বেশি শক্তি ও সাহস জোগান।”

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে প্রিয় নেতা জাকির খানের জন্য দোয়া ও শুভকামনা জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102