মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুবদল নেতা জোসেফের মায়ের ইন্তেকাল: মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের শোক জাকির খানের ৫৪তম জন্মদিনে যুবদল নেতা দেলোয়ার শাহ্-র ফুলেল শুভেচ্ছা মাজহারুল ইসলাম জোসেফের মায়ের মৃত্যুতে রেজা রিপনের গভীর শোক জাকির খানের ৫৪তম জন্মদিনে মহানগর প্রজন্ম দল নেতা শিপলু আহমেদের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ খান টিপু ডেঙ্গু আক্রান্ত, দোয়া প্রার্থনা যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের মায়ের মৃত্যুতে ডা. মজিবুর রহমানের শোক প্রকাশ জাকির খানের বর্ণাঢ্য জন্মদিন উদ্‌যাপন: ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন দেলোয়ার হোসেন খোকন সাবেক ছাত্রদল নেতা জোসেফের মায়ের ইন্তেকাল: ১৩নং ওয়ার্ড বিএনপির সম্পাদক হীরা সরদারের গভীর শোক সিদ্ধিরগঞ্জে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৪ মামলায় ৪ লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে তিতাসের অভিযান: অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে তবে অধরাই মূল অপরাধীরা

যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের মায়ের মৃত্যুতে ডা. মজিবুর রহমানের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ 🪪

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক তুখোড় ছাত্রনেতা ও মহানগর যুবদল নেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফের মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২৮ সেপ্টেম্বর রাত ৯টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।

এদিকে, সাবেক এই ছাত্রনেতার মায়ের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য এবং বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. মজিবুর রহমান।

এক শোকবার্তায় ডা. মজিবুর রহমান মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, “সন্তানের কাছে মায়ের চেয়ে বড় কোনো আশ্রয় ও ছায়া হতে পারে না। এই অপূরণীয় ক্ষতি কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মর্যাদা দান করেন এবং কে এম মাজহারুল ইসলাম জোসেফসহ তাঁর শোকাহত পরিবার-পরিজনকে এই কঠিন শোক সইবার ধৈর্য ও শক্তি (সবরে জামিল) দান করেন— আমিন।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102