সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা হাজী শহিদুল্লাহর সঙ্গে কুতুবপুর মাদরাসা সংরক্ষণ ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করালো নাসিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত   মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কুতুবপুরে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন

এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৪৫০ 🪪

দীর্ঘ ১৬ বছর ধরে জাতীয় সংসদের সংবাদ সংগ্রহে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সাংবাদিক মো. ইব্রাহিম খলিল। বস্তুনিষ্ঠতা ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতায় এবারও তিনি আগামী ১২ই মার্চ শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সংবাদ সংগ্রহে পেশাগত দায়িত্ব পালন করতে যাচ্ছেন

নারায়ণগঞ্জের একমাত্র সরকারি অনুমোদনপ্রাপ্ত জাতীয় অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ টু নারায়ণগঞ্জ’ এবং জাতীয় দৈনিক ‘সচেতন বাংলাদেশ’ পত্রিকার “সম্পাদক ও প্রকাশক” হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।

বিগত ১৬ বছর ধরে তিনি জাতীয় সংসদের স্পিকার, চিফ হুইপ, হুইপ এবং সংসদীয় স্থায়ী কমিটির সংবাদগুলো সংসদে সরেজমিন উপস্থিত থেকে সংবাদ প্রকাশ করে আসছেন। সংসদীয় কার্যপ্রণালী ও সংবাদ সংগ্রহে তার বিশেষ পারদর্শিতা সংশ্লিষ্ট মহলে প্রশংসিত।

তার সাংবাদিকতার পরিধি কেবল দেশের ভেতরেই সীমাবদ্ধ নয়। তিনি সার্কভুক্ত দেশসমূহে ‘সার্ক স্টিকার ভিসা’র মাধ্যমে নিয়মিত সংবাদ সংগ্রহ করে প্রকাশ করে আসছেন। উল্লেখ্য, ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করে তিনি ব্যাপক সুনাম ও খ্যাতি অর্জন করেছেন, যা দেশের সাংবাদিকতা জগতের জন্য এক বিশেষ গৌরব।

মো. ইব্রাহিম খলিল সাংবাদিকতাকে কেবল পেশা নয়, বরং দেশসেবার ব্রত হিসেবে বেছে নিয়েছেন। রাষ্ট্র ও জনগণের কল্যাণে আমৃত্যু সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রাখাই তার মূল লক্ষ্য। সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে তিনি এক আপসহীন ও ন্যায়পরায়ণ কলমসৈনিক।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102