সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা ১২০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে পুনর্নির্মিত হচ্ছে ১১ তলা বিশিষ্ট ‘শহীদ জিয়া হল’: নাসিক প্রশাসক  বিএনপি নেতা হাজী শহিদুল্লাহর সঙ্গে কুতুবপুর মাদরাসা সংরক্ষণ ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করালো নাসিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত   মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কুতুবপুরে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার

জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৪৩৬ 🪪

দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি)—গ্রীস শাখা কমিটির উদ্যেগে প্রথমে রাজধানীর জিয়া উদ্যানে সকাল ১১টা থেকে ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর নেতৃবৃন্দ বনানী কবরস্থানে গিয়ে শহীদ জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর সমাধিতে দোয়া পাঠ করেন ও শ্রদ্ধা নিবেদন করেন। দোয়া পরিচালনা করেন, ঢাকা মহানগর দক্ষিণ সাইবার ইউজার দলের উপদেষ্টা ক্বারী ওয়ালিউল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিএনসিইউপি’র কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ্ব মাহিদুর রহমান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ডেনমার্ক বিএনপির সভাপতি গাজী মনির আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা এস. আলম সাইদুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা—১৭ ডিজিটাল প্রচারণা কমিটির আহবায়ক এস. আলম রাজীব, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক এস. আলম ইসরাৎ, কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম. এ. শাফাত আহমেদ, গ্রীস বিএনপি’র সাবেক সভাপতি মোখলেছুর রহমান, সাবেক সভাপতি জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ওসমান গণি কামাল, গ্রীস বিএনপি’র যুগ্ন সদস্য সচিব রাসেল তালুকদার, আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব -গ্রীসের প্রতিষ্ঠাতা সভাপতি রাজন তালুকদার, নারায়ণগঞ্জ জেলা সাইবার ইউজার দলের আহবায়ক মনোয়ার খান রাজীব, রূপনগর থানা কমিটির আহবায়ক এস এম হাসানুল বান্না রাজু, শেরে বাংলা নগর থানা কমিটির সভাপতি শেখ শফিকুজ্জামান, ওয়ারী থানা কমিটির সভাপতি এ কে এম শহীদুল্লাহ সোহেল, নারায়ণগঞ্জ মহানগর সাইবার ইউজার দল নেতা এস. আলম আয়ান, মোঃ রাব্বি আহমেদ, নারায়ণগঞ্জ সদর থানা সাইবার ইউজার দলের নাফিজ রহমান তালুকদার সহ ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) কমিটি ও এর অন্তর্গত থানা কমিটিগুলোর বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102