শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানগর বিএনপির সদস্য সচিবের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: ১৬নং ওয়ার্ড বিএনপি সভাপতিকে ‘শো-কজ’ নিজেকে ও দেশকে গড়ে তুলতে কঠোর অধ্যাবসায়ের বিকল্প নেই – হুমায়ুন ু সাংবাদিক সেন্টু’র অসুস্থ সহধর্মিণীকে দেখতে হাসপাতালে ‘ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস’ নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় দাখিল ও আলিম পরীক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিল ও সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে বাসদের বিক্ষোভ নারায়ণগঞ্জে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন’ সফল করতে জেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে দিনব্যাপী বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন সহ ভূমি অফিস উদ্বোধন করলেন :শরফ উদ্দিন আহমদ চৌধুরী টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান: আসমা হেলেন বিথীর অভিনন্দন লোক দেখানো হকার উচ্ছেদের মাধ্যমে নতুন চাঁদাবাজির পাঁয়তারা চলছে: আদনান তাহসান যুবদল নেতা আল আমিনের শিশুপুত্রের মৃত্যুতে সাজ্জাদ হোসেন কমলের গভীর শোক

ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের ৩য় দিনের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৫৪ 🪪

নরসিংদী, হাতিয়া, পাবনাসহ দেশব্যাপী ক্রমবর্ধমান ধর্ষণ ও হত্যার ঘটনার সুষ্ঠু বিচার এবং বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে নারায়ণগঞ্জে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। সোমবার (২ মার্চ) বিকাল থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালিত হয়।

সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী ও ছাত্র ফেডারেশন কলেজ শাখার সদস্য সচিব মুন্নি আক্তার প্রত্যাশার নেতৃত্বে অনুষ্ঠিত এই অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন—বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সাইদুর রহমান এবং নারী সংহতি জেলা শাখার আহ্বায়ক নাজমা বেগম।

অবস্থান কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, “বর্তমানে ধর্ষণ দেশের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নরসিংদীতে ১৫ বছরের কিশোরী, রাজধানীর হাতিরঝিলে ৬ বছরের শিশু এবং পাবনায় দাদিকে হত্যার পর নাতনিকে ধর্ষণের ঘটনা প্রমাণ করে যে, সমাজে অপরাধীদের দাপট ও বিচারহীনতা কতটা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। যখন রাষ্ট্র ও প্রশাসন নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তখনই অপরাধীরা এমন বেপরোয়া হওয়ার সাহস পায়।”

বক্তারা অনতিবিলম্বে সকল ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে প্রতিটি এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কার্যকর ‘যৌন নিপীড়ন বিরোধী সেল’ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

নেতৃবৃন্দ বর্তমান সরকার ও রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেন, “দীর্ঘ লড়াইয়ের পর আমরা একটি নির্বাচিত সরকার পেয়েছি। সরকারকে অবিলম্বে ধর্ষণের বিরুদ্ধে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। এই অস্থিতিশীল পরিস্থিতিকে পুঁজি করে কেউ যদি হীন রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করে, তবে সাধারণ মানুষকে সাথে নিয়ে ছাত্র ফেডারেশন তা শক্ত হাতে প্রতিহত করবে।”

অবস্থান কর্মসূচি থেকে একটি শক্তিশালী ও স্বাধীন ‘যৌন নিপীড়ন নির্মূল কমিশন’ গঠনের দাবি জানানো হয়। এ সময় জানানো হয় যে, ১৮ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পেশ করা হবে।

আগামীকাল ৩ মার্চ (মঙ্গলবার) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে এই অবস্থান কর্মসূচি সমাপ্ত হবে বলে ঘোষণা দেওয়া হয়।

আজকের কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সৃজয় সাহা, সহ-সাধারণ সম্পাদক অপূর্ব রয়, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিসা, তোলারাম কলেজ শাখার সদস্য সিয়াম সরকার ও সংগঠক মো. সোহাগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102