বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

সোনারগাঁয়ে সাদাফ সুলতান ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৭৪ 🪪
পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন সাদাফ সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাদাফ সুলতান ফাউন্ডেশনের চেয়ারম্যান আল মাহমুদ সানি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা যুবদল নেতা বিএম ডালিম এবং সলিড এ ওয়ান প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সোহেল রানা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধারাভাষ্যকার মিলন বাবু।

রমজানের ১০ রোজা উপলক্ষে আয়োজিত এ ইফতার মাহফিলে নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি এ ডি এম বাকির জুয়েল, সাধারণ সম্পাদক মো. হাসান, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সালেহ মুসা, বৈদ্যেরবাজার ইউনিয়নের সোহেল রানা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আল-আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভিন্ন ইউনিয়নের ক্রীড়াবিদ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও এতে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে খায়রুল ইসলাম সজিব বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ ধরনের ইফতার মাহফিল সমাজে সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সভাপতির বক্তব্যে আল মাহমুদ সানি বলেন, সোনারগাঁয়ের ক্রীড়াঙ্গন ও তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখাই তার মূল লক্ষ্য। ভবিষ্যতেও সামাজিক ও ক্রীড়া উন্নয়নে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102