সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত   মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কুতুবপুরে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু

মাতৃভাষা দিবস উপলক্ষে নবধারা একাডেমির চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০৭ 🪪

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জে নবধারা একাডেমির উদ্যোগে এক বর্ণাঢ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নগরীর সিটি পার্ক সংলগ্ন নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট (আর্ট কলেজ) প্রাঙ্গণে আনন্দমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবধারা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক সুবীর সাহা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের (আর্ট কলেজ) অধ্যক্ষ মোঃ সামছুল আলম এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আহমেদুর রহমান তনু।

এছাড়াও অনুষ্ঠানে নবধারা একাডেমির উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিমাদ্রি সাহা হিমু, জয় কে রায় চৌধুরী বাপ্পি এবং প্রবাস সাহা উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহ প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব এড. আবুল কালাম কোমলমতি শিশু-কিশোরদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক কথা বলেন। তিনি বলেন, “প্রতিযোগিতায় জয়-পরাজয় থাকবেই। যারা আজ প্রথম হতে পারোনি, তাদের হতাশ হওয়ার কিছু নেই; চেষ্টা চালিয়ে গেলে আগামীতে তোমরাই ভালো করবে।”

এ সময় তিনি মাতৃভাষার গুরুত্ব তুলে ধরে আরও বলেন, “নতুন প্রজন্মকে আমাদের মাতৃভাষার গৌরবোজ্জ্বল ইতিহাস সম্পর্কে জানতে হবে। বায়ান্নর ভাষা আন্দোলনের আত্মত্যাগ বুকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।”

আলোচনা পর্ব শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী ক্ষুদে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। ভাষা দিবসের এই আয়োজনে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102