বৈষম্যহীন, গণতান্ত্রিক রাষ্ট্র গঠন এবং শিক্ষার সাংবিধানিক স্বীকৃতি ও শিক্ষা সংস্কারের দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। রাইসা ইসলামকে আহ্বায়ক এবং মুন্নী আক্তার প্রত্যাশাকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটি ঘোষণা করা হয়।
শনিবার (২০ এপ্রিল) বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে এক সভার মধ্য দিয়ে এই কমিটি গঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সাইদুর রহমান এবং সহ-সভাপতি সৃজয় সাহা। তাদের উপস্থিতিতে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে এই নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত কমিটির আহ্বায়ক রাইসা ইসলাম বলেন, “বিগত দিনের ছাত্র রাজনীতি বলতে যে সন্ত্রাসবাদ বোঝানো হতো, আমরা তা থেকে সম্পূর্ণ ভিন্ন। সন্ত্রাস ও দখলদারিত্বের বিপরীতে শিক্ষাবান্ধব ছাত্র রাজনীতির বিকাশ এবং সাধারণ ছাত্রদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে লড়াই করাই আমাদের নতুন কমিটির মূল শপথ।”
নবনির্বাচিত সদস্য সচিব মুন্নী আক্তার প্রত্যাশা তার বক্তব্যে বলেন, “আমরা সরকারি তোলারাম কলেজকে একটি নিরাপদ ও গণতান্ত্রিক ক্যাম্পাসে রূপান্তর করতে প্রতিজ্ঞাবদ্ধ। আগামীর তোলারাম কলেজ হবে ছাত্র, শিক্ষক ও শিক্ষা কর্মচারী—সকলের জন্য সহায়ক একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে প্রত্যেকের ন্যায্য অধিকার নিশ্চিত হবে।”
১১ সদস্য বিশিষ্ট নবগঠিত তোলারাম কলেজ কমিটি:
১. আহ্বায়ক: রাইসা ইসলাম
২. সদস্য সচিব: মুন্নী আক্তার প্রত্যাশা
৩. সদস্য (পাঠচক্র): সুমাইয়া আক্তার বাবলী
৪. সদস্য (প্রচার): জাহিদ
৫. সদস্য (অর্থ): আবু তালহা
৬. সদস্য (দপ্তর): সিয়াম সরকার
৭. সদস্য: হাবিবা
৮. সদস্য: ইমরান
৯. সদস্য: সুমাইয়া
১০. কো-অপ্ট (শূন্য পদ)
১১. কো-অপ্ট (শূন্য পদ)
নতুন এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন জেলার অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ। তারা প্রত্যাশা করেন, এই নেতৃত্বের হাত ধরে তোলারাম কলেজে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রাম আরও বেগবান হবে।