মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান বন্দর থানা জামায়াতের সাবেক আমীর আব্দুল সাত্তার আনসারীর সুস্থতা কামনায় দোয়া  নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের দরজা আপনাদের জন্য সবসময় খোলা: এনডিএ চেয়ারম্যান রাজীব  ফ্লাওয়ার মিল শিল্পের উন্নয়ন ও নৌপথের কার্যকর ব্যবহারে BIWTA চেয়ারম্যানের সঙ্গে মোহাম্মদ সোহাগের সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা ও অভিনন্দন বন্দরে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত, মহানবীর আদর্শেই মিলবে মুক্তি: আল্লামা বাহাদুর শাহ্ নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর সঙ্গে ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোহাগের সৌজন্য সাক্ষাৎ এস. আলম রাজীবের উদ্যোগে নানা বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী পালন ফাতেমা তোজ জোহরা জান্নাত -এর ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া প্রার্থনা আড়াইহাজারে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের চেষ্টা ও হামলা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে না’গঞ্জ মহানগর বিএনপির সদস্য ডা. মজিবুর রহমানের গভীর শোক 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৭ 🪪

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. মজিবুর রহমান।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোক বার্তায় ডা. মজিবুর রহমান এই মহান নেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় ডা. মজিবুর রহমান বলেন, “বাংলাদেশের রাজনীতির ‘আপোষহীন নেত্রী’ ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ সমগ্র জাতি শোকাহত। তিনি আমৃত্যু দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে নিজেকে উৎসর্গ করে গেছেন। তাঁর এই শূন্যতা কোনোদিন পূরণ হবার নয়। দেশের ক্রান্তিলগ্নে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও ত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।”

তিনি আরও বলেন, “আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, তিনি যেন দেশনেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সকলকে এই অপূরণীয় ক্ষতি সয়ে ওঠার শক্তি দান করেন।”

উল্লেখ্য, দীর্ঘদিন লিভার সিরোসিস, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগে আজ মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মীসহ দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102