বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যবসায়ী সোহাগের অস্ত্রের লাইসেন্সের স্থগিতাদেশ প্রত্যাহার, অস্ত্র ফেরত দেওয়ার নির্দেশ অল্প সময়ে সর্বমহলে প্রশংসিত হয়ে ইতিহাস গড়লেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান প্রিন্সের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আনন্দধাম সামাজিক সংগঠন নেতৃবৃন্দ  শহীদ জিয়া হলকে আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: নাসিক প্রশাসক সাবেক কমিশনার আজহার হোসেনের স্ত্রীর ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের শোক যুবদল নেতা জোসেফের মায়ের ইন্তেকাল, বিএনপি নেতা গাজী দুলালের শোক সোনারগাঁওয়ে ভুয়া র‍্যাব চক্রের ২ সদস্য গ্রেফতার: কটি, ওয়াকিটকি ও হ্যান্ডকাফ উদ্ধার নাগরিক অধিকার ফোরামের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: অপরাধ দমনে সবার সহযোগিতা কামনা এসপির বিদ্যুৎ খাতের দুর্নীতি প্রকাশ ও প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ৩ অক্টোবর ঢাকায় গোলটেবিল বৈঠক হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত জাকির খান: জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত ৫৪তম জন্মদিন

নাগরিক সমস্যা সমাধানে চেম্বারের সক্রিয় ভূমিকা অব্যাহত থাকবে: মোরশেদ সারোয়ার সোহেল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪১২ 🪪

নারায়ণগঞ্জের নাগরিক জীবনমান উন্নয়ন ও দীর্ঘদিনের সমস্যা সমাধানে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল।

মঙ্গলবার নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এ বক্তব্য প্রদানকালে তিনি বলেন, চেম্বার কেবল ব্যবসায়িক সংগঠন নয়; বরং নাগরিক স্বার্থ রক্ষায় সামাজিক দায়বদ্ধতা থেকেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে।

তিনি বলেন, যানজট নারায়ণগঞ্জ শহরের অন্যতম বড় সমস্যা। এ সমস্যা লাঘবে চেম্বারের উদ্যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করা হয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জলাবদ্ধতা প্রসঙ্গে মোরশেদ সারোয়ার সোহেল বলেন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে নগরবাসী প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। এ সমস্যা নিরসনে ড্রেন সংস্কার ও পরিষ্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও তদারকি করছে চেম্বার।

নগরীর যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ২ নম্বর গেট থেকে মহিলা কলেজ পর্যন্ত বাইপাস সড়ক বাস্তবায়িত হলে শহরের যানজট অনেকাংশে কমবে। এ গুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য চেম্বার ধারাবাহিকভাবে প্রশাসনের কাছে দাবি জানিয়ে যাচ্ছে।

স্বাস্থ্যসেবা খাতে চেম্বারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, চেম্বারের সদস্য ও সাধারণ নাগরিকদের সুবিধার্থে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে সকল পরীক্ষায় ২০ শতাংশ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে, যা নগরবাসীর জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।
পরিবেশ রক্ষায় চেম্বারের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, নারায়ণগঞ্জকে সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চেম্বারের বোর্ড মেম্বাররা নিজস্ব অর্থায়নে জেলা প্রশাসকের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

ব্যবসায়ীদের সহায়তার বিষয়ে তিনি বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক অনুদানসহ যে কোনো সংকটে ব্যবসায়ীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পাশে থাকবে।

চেম্বারের আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা প্রসঙ্গে তিনি বলেন, আয়-ব্যয়ের প্রতিটি হিসাব সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে এবং যেকোনো সদস্য চাইলে তা যাচাই করতে পারবেন। সভায় তিনি আরও বলেন, নাগরিক সমস্যা ও সামাজিক উন্নয়ন ইস্যুতে চেম্বার অতীতের মতো আগামীতেও সোচ্চার ভূমিকা পালন করবে।
এ সময় ৩৮তম এজিএমে চেম্বারের সভাপতি, সহ-সভাপতি, পরিচালক, সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102