শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

মহান বিজয় দিবসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানালেন এড. দিদারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২০৪ 🪪

মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসী, নারায়ণগঞ্জবাসী তথা বক্তাবলী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের সাংগঠনিক সম্পাদক এবং বক্তাবলী ইউনিয়ন বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট দিদারুল ইসলাম।

আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় এডভোকেট দিদারুল ইসলাম বলেন, “১৬ই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল ও অহংকারের দিন। ১৯৭১ সালে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘উুই রিভোল্ট’ এবং স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এদেশের মুক্তিকামী জনতা যে মরণপণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা সেই কাঙ্ক্ষিত বিজয় অর্জন করি। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং সম্ভ্রমহারা মা-বোনদের।”

তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে আরও বলেন, “যে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের আশায় আমরা দেশ স্বাধীন হয়েছিল, আজ তা চরম সংকটের মুখে। তাই এবারের বিজয় দিবসে আমাদের দীপ্ত শপথ নিতে হবে—শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আবারও গণতন্ত্র ফিরিয়ে আনার। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।”

পরিশেষে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং বক্তাবলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।


এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102