সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা ১২০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে পুনর্নির্মিত হচ্ছে ১১ তলা বিশিষ্ট ‘শহীদ জিয়া হল’: নাসিক প্রশাসক  বিএনপি নেতা হাজী শহিদুল্লাহর সঙ্গে কুতুবপুর মাদরাসা সংরক্ষণ ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করালো নাসিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত   মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কুতুবপুরে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার

সোনারগাঁওয়ের কাইকারটেক হাটে জনতার হাটসভা‘মাথাল’ মার্কায় বিকল্প জনরাজনীতির ডাক দিলেন অঞ্জন দাস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৪ 🪪
নারায়ণগঞ্জ–০৩ আসনে গণসংহতি আন্দোলনের প্রতীক ‘মাথাল’ মার্কায় মনোনীত গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান ও গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী জননেতা অঞ্জন দাস আজ সোনারগাঁওয়ের কাইকারটেক হাটে এক প্রাণবন্ত হাটসভা পরিচালনা করেন। হাটের ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাটি ব্যাপক সাড়া ফেলে।
হাটসভায় বক্তব্যে অঞ্জন দাস বলেন, নারায়ণগঞ্জ–০৩ আসন আজ বেকারত্ব, শ্রমিক নিপীড়ন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, শিক্ষা স্বাস্থ্যের অব্যবস্থাপনা এবং দখল চাঁদাবাজির রাজনীতির ভারে জর্জরিত। এই পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র পথ হলো জনমানুষের অধিকারভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করা। তিনি বলেন, গণসংহতি আন্দোলন কোনো লুটেরা গোষ্ঠীর রাজনীতি করে না; আমরা শ্রমিক, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও তরুণদের কণ্ঠস্বর হয়ে সংসদে কথা বলতে চাই।
তিনি আরও বলেন, ‘মাথাল’ মার্কা মানে মাথা উঁচু করে বাঁচার প্রতীক শ্রমিকের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, কৃষকের ন্যায্য দাম, নারীর মর্যাদা ও যুবসমাজের কর্মসংস্থানের নিশ্চয়তা। জনগণ যদি পরিবর্তন চায়, তাহলে ভয় নয় সংগঠিত শক্তির পথেই এগোতে হবে। আগামী নির্বাচনকে গণমানুষের অধিকার পুনরুদ্ধারের গণভোটে পরিণত করার আহ্বান জানান তিনি।
হাটসভায় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, নারী সংহতি জেলা আহ্বায়ক নাজমা বেগম, সোনারগাঁও থানার আহ্বায়ক মোমেন হাসান প্রান্ত ও সম্পাদক মো: মোবাশ্বির হোসাইন, বাংলাদেশ যুব ফেডারেশন জেলার প্রচার সম্পাদক শাকিব সানি ও সদস্য রাতুল দেওয়ানসহ গণসংহতি আন্দোলন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উপস্থিত নেতৃবৃন্দ ‘মাথাল’ মার্কায় ঐক্যবদ্ধ জনসমর্থন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102