রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে হীরা সরদারের শুভেচ্ছা দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আরিফ ‘মাহে রমজানের শিক্ষায় উজ্জীবিত হয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই’: হাজী মো. শহীদুল্লাহ ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, জাগ্রত হোক সম্প্রীতি’— দেশবাসীকে যুবদল নেতা জোসেফের ঈদ শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন ‘ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে’— নগরবাসীকে তরুণ সমাজসেবক রাকিবের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ মডেল কলেজ ও আল-আবরার মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু ‘ঈদুল ফিতর বয়ে আনুক সাম্য, শান্তি ও সম্প্রীতি’— নারায়ণগঞ্জসহ দেশবাসীকে রেজা রিপনের শুভেচ্ছা ফতুল্লায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা ও মারধর:  টাকা লুট, আদালতে মামলা

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (BPHCDA) এর নাঃগঞ্জ জেলা ও সদর-বন্দর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২১৮ 🪪

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (BPHCDA) এর নাঃগঞ্জ জেলা ও সদর-বন্দর সহ ৫টি কমিটির সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো পরিচিতি সভা ও সংবর্ধনা -২০২৫।

২৯ নভেম্বর শনিবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ-ই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (ইচঐঈউঅ) নাঃগঞ্জ সদর-বন্দর এর সভাপতি মোঃ নাসির হায়দার চৌধুরী’র সভাপতিত্বে এই পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন নাঃগঞ্জ এর সভাপতি ডা:মুজিবুর রহমান। এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন নাঃগঞ্জ এর সাধারণ সম্পাদক ডা: ফারুকুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নাঃগঞ্জ জেলা’র সিনিয়র সহ সভাপতি ও রূপগঞ্জ উপজেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন এর সভাপতি মোঃ মাহবুব রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা ঐক্যবদ্ধ থেকে জনগণের স্বাস্থ্যসেবায় কাজ করে যাবার পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানের সরকারি অনুমোদন পেতে সর্বোচ ভূমিকা পালন করবো। সেই সাথে সরকারের নিকট দাবি জানাই আমাদের ক্লিনিকের আইনী সহায়তা পেতে নির্ধারিত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের। এর কারণ রুগীর কোন সমস্যা হলে রোগির লোকজন এসে ক্লিনিক ভাংচুর করে। যদি ডাক্তার বা ক্লিনিকের কোন ভুলের কারণে রোগির কোন ক্ষতি হয় তবে সেটা তদন্ত সাপেক্ষে প্রচলিত আইন বিচার হবে কিন্তু আমরা দেখতে পাই ক্লিনিক ভাংচুর করা হয়। এ পরিস্থিতিতে আমরা আইনী সহায়তা পেতে

আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরের সহযোগিতা পেতে যোগাযোগ করে থাকি। যদি হাসপাতাল, ক্লিনিক এর জন্য একটি পুলিশ টিম নিয়োজিত থাকতো তাহলে আমাদের জন্য কল্যাণকর হতো। দীর্ঘ বছর যাবৎ হাসপাতাল ও ক্লিনিকের কোন অনুমোদন পত্র দেয়া হচ্ছে না কিছু কিছু শর্তের জন্য। আমরা চাই সরকার শর্তগুলো শীতিল করে আমাদেরকে বেসরকারি ভাবে জনগণের স্বাস্থ্যসেবার সুযোগ দেবার। আমাদের দেশের বেশীরভাগ মানুষ দ্রুত এবং আধুনিক চিকিৎসা সেবা পেতে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে আসেন। তাই আমাদের প্রাতিষ্ঠানিক অনুমোদন জরুরি। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন এর সভাপতি ফরহাদ হাসান চৌধুরী, সোনারগাঁও উপজেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন এর সভাপতি মোঃ নূর আলম, আড়াই হাজার উপজেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন এর সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবু।আলোচনা শেষে কমিটির সকলকে ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং সন্মাননা পদক ও শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়। পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়ার মোনাজাত করা হয়। বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন নাঃগঞ্জ জেলা কমিটির ট্রেজারার মোঃ মনিরুজ্জামান মনির এর সার্বিক তত্ত্বাবধানে ও নাঃগঞ্জ সদর-বন্দর এর সাধারণ সম্পাদক মোঃ নূরুল আলী মমিন এর সঞ্চালনায় এ সময় নাঃগঞ্জ জেলা ও অন্যান্য ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ ও সদস্যগন উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102