বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

তারেক রহমানের ৬১তম জন্মদিনে সোনারগাঁ ছাত্রদলের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৫২ 🪪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে সোনারগাঁ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে পশ্চিম সনমান্দী হাফিজিয়া মাদরাসায় এতিম শিশুদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
 সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ শাহজালাল তত্বাবধানে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তার তত্ত্বাবধানে পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ  পরিবেশে সম্পন্ন হয়।
দোয়া মাহফিলে মাদরাসার এতিম শিক্ষার্থীরা দেশ ও জাতির কল্যাণ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করেন।
মাহফিলে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে মোহাম্মদ শাহজালাল বলেন, “তারেক রহমান আমাদের প্রেরণার উৎস। তার জন্মদিনকে স্মরণীয় করতে আমরা সবসময় মানবিক উদ্যোগকে প্রাধান্য দিই। ছাত্রদল শুধু রাজনীতি নয়, সামাজিক ও মানবিক দায়িত্বও পালন করে।”
তিনি আরও বলেন, ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে মানুষের সেবা ও কল্যাণমূলক কাজে যুক্ত থাকার আহ্বান জানান।
দোয়া শেষে মাদরাসার ছাত্রদের মাঝে তোবারক বিতরন করেন মোহাম্মদ শাহজালাল।
অনুষ্ঠানে স্থানীয় ছাত্রদল নেতাকর্মী, মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102