শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
তোলারাম কলেজে ছাত্র আন্দোলনের সম্মেলন ও ইফতার: আদর্শিক নেতৃত্ব গড়ার আহ্বান তরুণদের ঐক্যে সমাজ বদলানো সম্ভব: ইয়ুথ সার্কেল সভাপতি জাহিদ হাসান চাঁদাবাজি নির্মূল ও অধিকার আদায়ের সংগ্রামে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে- হাফেজ আবদুল মোমিন  নারায়ণগঞ্জ জেলা স্কীন প্রিন্টিং মাস্টার এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুর মহানগর সাইবার ইউজার দলের ইফতার মাহফিলে এস. আলম রাজীব ঈদের আগেই মোতালেব মনোয়ারা গার্মেন্টসসহ সব কারখানায় বকেয়া পরিশোধের দাবি; অন্যথায় বিকেএমইএ ঘেরাওয়ের হুঁশিয়ারি ফতুল্লায় পরিত্যক্ত শপিং ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার করল র‍্যাব-১১ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

না’গঞ্জ–০৩ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী অঞ্জন দাসের নির্বাচনী প্রচারণার সূচনা: সন্ত্রাস ও দখলদারিত্ব ভাঙার অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২৪৩ 🪪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ–০৩ (সোনারগাঁও) আসন থেকে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী এবং গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান অঞ্জন দাস আজ তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। একটি বিস্তৃত গণসংযোগ কর্মসূচির মাধ্যমে তিনি স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং তাদের মতামত ও প্রয়োজনকে ঘিরে একটি জনগণনির্ভর রাজনীতি গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

আজ বিকেলে ৪টায় চিটাগাং রোড থেকে শুরু হওয়া এই গণসংযোগে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শ্রমিক, দোকানি, পরিবহন কর্মী, কলেজ শিক্ষার্থী এবং স্থানীয় নারীদের সক্রিয় অংশগ্রহণে পুরো কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে। অঞ্জন দাস জনগণের কাছে তাদের দীর্ঘদিনের বঞ্চনা, সন্ত্রাস, ভূমিদস্যুতা এবং দখলদারিত্বের দৌরাত্ম্য থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন।

গণসংযোগ চলাকালীন অঞ্জন দাস তার বক্তব্যে বলেন, “নারায়ণগঞ্জ–০৩ আসনের মানুষ বহু বছর ধরে যে অবহেলা, সন্ত্রাস, ভূমিদস্যুতা আর দখলদারিত্বের দৌরাত্ম্য সহ্য করে এসেছে—এটা আর চলতে দেওয়া যায় না। যারা এই এলাকায় জনগণের জমি, নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য, শান্তিপূর্ণ জীবনকে জিম্মি করে রেখেছে, তাদের বিরুদ্ধে জনগণের পক্ষের রাজনীতিই হবে সবচেয়ে বড় প্রতিরোধ।”

তিনি আরও বলেন, “আমরা জনগণের কাছে এসেছি শুধু শোনার জন্য নয়—বরং এই অন্যায়চক্র ভাঙার অঙ্গীকার নিয়ে। উন্নয়ন কি করে হবে, যখন পাড়া-মহল্লায় ভয়ের রাজত্ব, দখলবাজির নেটওয়ার্ক আর ভূমিদস্যুতার বিষ দাঁত গোলাপ শাহি–বেথি শাখার মতো চারদিকে গেঁথে বসে আছে? নারায়ণগঞ্জ–০৩ আসনকে মুক্ত করতে হলে জনগণের ভোটই হবে সবচেয়ে শক্তিশালী অস্ত্র।”

অঞ্জন দাস দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, “জনগণ যদি আমাদের ওপর আস্থা রাখে, তাদের একেকটি মূল্যবান ভোটের শক্তিতে আমরা এই দখল–সন্ত্রাস–ভূমিদস্যু চক্রের আধিপত্য ভেঙে, মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা ফিরিয়ে আনব—এটাই আমাদের লড়াই, এটাই আমাদের প্রতিশ্রুতি।” তিনি সমতার ভিত্তিতে উন্নয়ন ও স্বচ্ছ রাজনীতির পথে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জনগণকে ন্যায়ের রাজনীতিকে এগিয়ে নিতে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

গণসংযোগ কার্যক্রমে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নিয়ামুর রশিদ বিপ্লব, আলঙ্গীর হোসেন আলম, পপি রাণী সরকার সহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা, সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক মো: জিয়াউর রহমান, সদস্য সচিব মো: সোহাগ, সোনারগাঁও উপজেলা থেকে আহ্বায়ক এম এইচ প্রান্ত এবং সম্পাদক মো: মোবাশ্বির হোসাইন। গার্মেন্ট শ্রমিক সংহতির জেলার সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বাবু, দপ্তর সম্পাদক রনি শেখ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

যুব ও ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করতে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাকিব হোসেন হৃদয়, যুগ্ম আহ্বায়ক রুবেল মোল্লা, সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি, প্রচার সম্পাদক সাকিব হাসান সানি সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিবেশ আন্দোলন, নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক রাইসুল রাবিব এবং সদস্য আওলাদ হোসেনও কর্মসূচিতে যোগ দেন। বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি ইউশা ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, স্কুল বিষয়ক সম্পাদক অনামিকা চৌধুরী সহ জেলার অন্যান্য সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।

দলের নেতৃবৃন্দ জানান, এই গণসংযোগ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি জনগণের মতামতকে নির্বাচন–পরবর্তী পরিকল্পনা ও ইশতেহারের কেন্দ্রে স্থাপন করার একটি প্রক্রিয়া। তারা নিশ্চিত করেন যে, নির্বাচনের দিন পর্যন্ত ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকায় মতবিনিময় সভা, পথসভা, পাড়া–মহল্লা গণসংযোগ এবং বিভিন্ন পেশাজীবী গোষ্ঠীর সঙ্গে আলোচনার উদ্যোগ অব্যাহত থাকবে।

আজকের কর্মসূচির মাধ্যমে নারায়ণগঞ্জ-০৩ আসনে গণসংহতি আন্দোলনের মাঠ পর্যায়ে নির্বাচনী প্রস্তুতির সফল সূচনা হলো। দলটির নেতারা আশা প্রকাশ করেন যে, জনগণের সক্রিয় অংশগ্রহণ, দাবি ও প্রত্যাশার আলোকে একটি জনমুখী ও দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102