সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসবিরোধী মামলার আসামি আলেক গ্রেফতার যুবদল নেতা হুমায়ুন কবিরের পিতার ইন্তেকাল: নবীগঞ্জ বাগে জান্নাতে দাফন সম্পন্ন বন্দরে ৪শ’ পরিবারকে পানিবন্দী জীবন থেকে  মুক্তি চেয়ে মুসল্লীদের দাবি সমাবেশ ​পরিচালনা কমিটির খেয়ালিপনায় নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসায় লাখ টাকার চুরি, থানায় অভিযোগ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দেওভোগ মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগ: দায়িত্ব নিলেন মাওলানা শফিউদ্দিন সোনারগাঁওয়ে কোটি টাকার মোবাইল চুরির রহস্য উদঘাটন: আন্তঃজেলা চক্রের ৯ সদস্য গ্রেফতার মসজিদ ও স্কুল কমিটিগুলো রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহবান জানালো জহিরুল ইসলাম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা রেজা রিপন এনসিপির জুলাই গণঅভ্যুত্থান কর্মসূচি বাস্তবায়ন উপকমিটিতে সদস্য হলেন যুবশক্তির আহ্বায়ক পদপ্রার্থী জাহিদুল হক বাঁধন দেশ ও জাতির কল্যাণে নৈতিক ও আদর্শিক মানুষ গড়ার বিকল্প নেই: আবদুল জব্বার 

বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান করলো মানব কল্যাণ পরিষদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৩৩৯ 🪪
আত্মকর্মসংস্থানের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর নারায়ণগঞ্জ সদরের আয়োজনে ৬ নভেম্বর বিকেলে বিনামূল্যে বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান করেছে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ।
যুবদের আত্মনির্ভরশীল করার জন্য মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার তত্ত্বাবধানে প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হাসিনা মমতাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ই, আ, ম মাসুদ মজুমদার ও পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন। প্রশিক্ষক বিউটি ও হেয়ার এক্সপার্ট রোকসানা হক রিচির সাবলীল উপস্থাপনায় ক্লাস মডেল ছিলেন রোজানা রিয়া। উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির সহ-সভাপতি মোঃ ফজলুল হক ভূইয়া। প্রশিক্ষণ ক্লাসের সমাপনী অনুষ্ঠানে ক্লাস পরীক্ষায় বিজয়ী হিসেবে উম্মে সুফিয়া হ্যাপী ও মোসাঃ সুমাইয়া সহ স্বেচ্ছাসেবক সদস্য নুসরাত হোসেন নিশু এবং রেশমি আক্তার উর্মিকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। আনন্দ বিনোদনে জাঁকজমকপূর্ণ আয়োজনে আরো উপস্থিত ছিলেন ক্লাস ক্যাপ্টেন দিনাত জাহান, সফল শিক্ষার্থী মোসাঃ মোসলেমা খাতুন, জান্নাত আরা মুনমুন, লিজা বেগম, হুমায়রা আক্তার, মেহনাজ সুলতানা, জান্নাতুল মীম, নুসরাত জাহান সাদিয়া, আবেদা সুলতানা লামিয়া, ইশরাত জাহান মুনা, নাজমা আক্তার নিশি, ইতি বর্মন, রোকসানা আক্তার কলি, চায়না আক্তার, আছমা আক্তার, পুনম আক্তার, রওশন আরা জাহান, লিপি আক্তার, মেঘলা আক্তার সুমাইয়া প্রমুখ। বেকার যুবদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অপ্রাতিষ্ঠানিক ট্রেডের আওতায় ৭ দিন মেয়াদী এই প্রশিক্ষণ ক্লাসটি নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় অনুষ্ঠিত হয়। পরবর্তীতে উক্ত ক্লাসের শিক্ষার্থী ও সম্মানীত অতিথি এবং প্রশিক্ষকদের নিয়ে শ্রীঘ্রই আনন্দ উৎসবের আয়োজন করবে মানব কল্যাণ পরিষদ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102