মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নগরীর গলাচিপায় আপন ভাই এর জমি দখলে নিতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ  ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান বন্দর থানা জামায়াতের সাবেক আমীর আব্দুল সাত্তার আনসারীর সুস্থতা কামনায় দোয়া  নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের দরজা আপনাদের জন্য সবসময় খোলা: এনডিএ চেয়ারম্যান রাজীব  ফ্লাওয়ার মিল শিল্পের উন্নয়ন ও নৌপথের কার্যকর ব্যবহারে BIWTA চেয়ারম্যানের সঙ্গে মোহাম্মদ সোহাগের সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা ও অভিনন্দন বন্দরে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত, মহানবীর আদর্শেই মিলবে মুক্তি: আল্লামা বাহাদুর শাহ্ নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর সঙ্গে ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোহাগের সৌজন্য সাক্ষাৎ এস. আলম রাজীবের উদ্যোগে নানা বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী পালন ফাতেমা তোজ জোহরা জান্নাত -এর ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া প্রার্থনা

এড. সাখাওয়াতে বিরুদ্ধে মামলা: ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ আখ্যা দিলেন টিপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২৮৮ 🪪

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের বিরুদ্ধে একটি ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউছুফ খান টিপু। তিনি এই মামলাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করার একটি অপচেষ্টা হিসেবে অভিহিত করেছেন।

অ্যাডভোকেট টিপু তাঁর নিজস্ব ফেসবুক পোস্টে এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি ভিডিওকে কেন্দ্র করে কোনো রকম যাচাই-বাছাই ছাড়াই পুলিশ প্রশাসন ‘অদৃশ্য শক্তির নির্দেশে’ এই মামলা দায়ের করেছে। তিনি প্রশ্ন তোলেন, যে ভিডিওতে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের কোনো উপস্থিতি বা অস্তিত্ব নেই, সেখানে তিনি কীভাবে আসামি হন? টিপু এই মামলাকে ‘গায়েবী মামলা’ হিসেবে আখ্যায়িত করেছেন, যা বিগত সরকারের আমলের দমন-পীড়নের কথা স্মরণ করিয়ে দেয়।

তিনি জোর দিয়ে বলেছেন যে এই মামলা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য সাজানো হয়েছে। অ্যাডভোকেট টিপু এই ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

মহানগর বিএনপির সদস্য সচিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যাচাই-বাছাই ছাড়া এ ধরনের মিথ্যা মামলার কারণে যদি নারায়ণগঞ্জের পরিস্থিতি ঘোলাটে হয়, তাহলে এর সম্পূর্ণ দায়ভার প্রশাসন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেই বহন করতে হবে। তিনি অবিলম্বে পুলিশ প্রশাসনের কাছে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102